শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০২:৩২ পিএম, ২০২৬-০২-১২
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটকেন্দ্রে নিজেদের ভোটারদেরকে আনতে অনেক প্রার্থীরা রিকশা দিয়ে বাড়ি থেকে ভোটারদেরকে আনছেন। এছাড়া অনেক ভোটকেন্দ্রে লাঙ্গল ও শাপলা কলির প্রার্থীরা এজেন্ট দেননি। সরেজমিনে সকাল সাড়ে ৮টায় মৌলভীবাজার-৪ আসনের কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, প্রথম ১ ঘণ্টায় ১০০টি ভোট ও পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ২৩টি ভোট ও দরগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৭ ভোট পড়েছে। কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনা দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ছে। বিশেষ করে ওই আসনের ধানের শীষ, রিকশা ও ফুটবল প্রতীকের প্রার্থীরা ভোটারদেরকে রিকশা দিয়ে কেন্দ্র আনছেন, যাতে ভোটার উপস্থিতি বেশি হয়। আহমদ মিয়া, সাহেদ আলী নামে দুজন ভোটার বলেন, অনেকদিন পর ভোট দিতে আসলাম। বাড়ি থেকে রিকশা দিয়ে আমাদেরকে আনা হয়েছে। সকালে লাইনে দাঁড়ানো লাগবে না। এ জন্য সকাল সকাল ভোটকেন্দ্রে এসে ভোট দিলাম। এই আসনের প্রার্থীরা হলেন- ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী, রিকশা প্রতীকের প্রার্থী শেখ নূরে আলম হামিদী, শাপলা কলির প্রীতম দাশ, লাঙ্গল প্রতীকের জাহিদ আহমেদ জরিফ, ফুটবল প্রতীকের মহসিন মিয়া মধু। তবে, লাঙ্গল ও শাপলা কলির প্রার্থীদের এজেন্ট দেওয়া হয়নি বিভিন্ন কেন্দ্রে। দরগাহপুর সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা বিল্লাল হোসেন বলেন, আমার এই ভোটকেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩৬৫ জন। প্রথম ১ ঘণ্টায় ৬৭টি ভোট পড়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited