শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫১ এএম, ২০২২-০৮-০৪
তাইওয়ানের চারপাশে নজিরবিহীন সামরিক মহড়া শুরু করেছে চীন। নৌ ও আকাশ পথে দেশটি মহড়া চালাচ্ছে। মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর শেষে চীন এ পদক্ষেপ নিলো। কারণ চীনের চরম আপত্তি থাকা স্বত্ত্বেও মার্কিন এই শীর্ষ রাজনীতিবিদ মঙ্গলবার (২ আগস্ট) তাইওয়ান সফরে যান। খবর আল-জাজিরার।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, তাইওয়ানের চারপাশে ছয়টি জায়গায় সামরিক মহড়া শুরু হয়েছে।মূলত পেলোসির তাইওয়ান সফরের শুরু থেকেই সামরিক প্রস্তুতি নিতে শুরু করে চীন। এরপর তাইওয়ানকে শাস্তি দিতে বেশ কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে দেশটি।
এদিকে তাইওয়ান জানিয়েছে, চীনের চলমান সামরিক মহড়া আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগে মঙ্গলবার রাতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের উত্তর, দক্ষিণ-পশ্চিম ও উত্তরপূর্বাঞ্চলে যৌথভাবে আকাশ ও সমুদ্রে চীনের মহড়া চলবে। তাইওয়ান প্রণালীতে দীর্ঘ পাল্লার ‘লাইভ ফায়ারিং’ করা হবে।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited