বাংলাদেশ   শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬  

শিরোনাম

ভারত সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে অগ্নিকান্ড, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

বিহারী চাকমা, রাঙামাটি :    |    ০৪:২০ পিএম, ২০২১-০৫-৩১

ভারত সীমান্তবর্তী ছোট হরিণা বাজারে অগ্নিকান্ড, ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভয়াবহ অগ্নিকান্ডে ভারত সীমান্তবর্তী রাঙ্গামাটির বরকল উপজেলার ভুষণছড়া ইউনিয়নের ছোট হরিণা বাজার পুড়ে গেছে। সোমবার মধ্যরাতে সংঘটিত অগ্নিকান্ডে  ২৩টি দোকান, ১টি মক্তব ও ৫টি বসতবাড়ি পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদস্য ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। অগ্নিকান্ডে আনুমানিক ২কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয় সুত্র জানায়, মধ্যরাতে ছোট হরিণা বাজারের উত্তর পাশে ফয়সাল বেকারী নামক একটি বেকারীর দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় দোকানদাররা বেশিরভাগ ঘুমন্ত অবস্থায় থাকার কারণে দ্রুত আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এছাড়া কিছু দোকানে গ্যাসের সিলিন্ডার থাকায় সেগুলো বিষ্ফোরণের কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে অতিদ্রুত চারিদিক ছড়িয়ে পড়ে। আগুনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন স্থানীয় ব্যবসায়ী মনসুর আলী ও আবু আহমেদ সওদাগর। সীমান্তবর্তী এলাকার বাজার হবার কারণে তারা প্রায় কোটি টাকার মালামাল ও পণ্য মজুদ রাখেন। আগুনে সেসব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডে কেউ হতাহত হননি। 
এ বিষয়ে স্থানীয় ভুষণছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশীদ বলেন- অগ্নিকান্ডে ২৩টি দোকান, ৫টি বসত বাড়ি ও দুটি ধর্মীয় প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে ৫কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। 
অগ্নিকান্ডে  ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও বরকল উপজেলা প্রশাসন। রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ প্রত্যেককে ৫ হাজার টাকা দেয়ার ঘোষণা দেন। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানা ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ প্রত্যেক দোকানদার ও পরিবারকে ৩ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ। 

রিটেলেড নিউজ

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২১৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভ...বিস্তারিত


হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০৪ জন এবং হ...বিস্তারিত


ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্...বিস্তারিত


যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

যশোরে পৃথক ঘটনায় ইন্টারনেট কর্মী ও এক কৃষকের করুণ মৃত্যু

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত


যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

যশোরে কাভার্ড ভ্যান থেকে ২২৫৭ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার

আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত


যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টন ও টেবিল  টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সà...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর