বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাসপাতালে ভর্তি ৪১২ ডেঙ্গু রোগী : ৯৯ শতাংশের বেশি রাজধানীর

আমাদের বাংলা ডেস্ক :    |    ১১:৪২ এএম, ২০২১-০৭-২৪

হাসপাতালে ভর্তি ৪১২ ডেঙ্গু রোগী : ৯৯ শতাংশের বেশি রাজধানীর

 

রাজধানীতে এডিস মশাবাহী রোগ ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। প্রতিদিনই বিভিন্ন সরকারি, সায়ত্ত্বশাসিত এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত রাজধানীসহ সারাদেশে মোট ১ হাজার ৩৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হন। তাদের মধ্যে চলতি মাসেই ভর্তি হয়েছেন ১ হাজার ১৩ জন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়েই তাদের মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত হতে আইইডিসিআরের বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীসহ সারাদেশের হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৪১২ জন। তাদের মধ্যে ৪০৯ জনই অর্থাৎ ৯৯ শতাংশেরও বেশি রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি। স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলো রীতিমত হিমশিম খাচ্ছে। এমন পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দিয়েছে। তারা বলেন, বর্তমানে এডিস মশার প্রজনন কাল। এ সময় থেমে থেমে বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জায়গায় পানি জমে। এই জমে থাকা পানিতে এডিস মশা লার্ভা ছাড়ে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে দুই সিটি করপোরেশনের ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তি ও পারিবারিক সচেতনতা বেশি জরুরি। বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৪১২ জনের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত মেডিকেল কলেজ ও হাসপাতালে আছেন ৭২ জন। তাদের মধ্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৮ জন, ঢাকা শিশু হাসপাতালের ১৯ জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ৪ জন, পুলিশ হাসপাতাল রাজারবাগে ১ জন, বিজিবি হাসপাতালে ১ জন এবং সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছেন ৯ জন। এছাড়া রাজধানীর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন ৩৩৭ জন। তাদের মধ্যে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ২২ জন, বারডেম হাসপাতালে ৫ জন, ধানমন্ডির ইবনে সিনা হাসপাতাল ১০ জন, স্কয়ার হাসপাতালে ২৩ জন, শমরিতা হাসপাতালে ১ জন, ডেলটা মেডিকেল কলেজে ২ জন, ল্যাবএইড হাসপাতালে ৭ জন, সেন্ট্রাল হাসপাতালে ২৮ জন, গ্রীন লাইফ হাসপাতালে ৩ জন ,ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল ৪৪ জন, ইউনাইটেড হাসপাতালে ১২ জন, খিদমাহ হাসপাতাল ১৮ জন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, এভারকেয়ার হাসপাতালে ৭ জন, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ ও হাসপাতালে ১২ জন, বিআরবি হসপিটালস লিমিটেডে ৫ জন, আজগর আলী হাসপাতালে ১০ জন, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ৬ জন, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন, সালাউদ্দিন হাসপাতালে ১৩ জন, পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি রয়েছেন।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর