বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ উপদেষ্টা মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:২৫ পিএম, ২০২৫-১১-০১

প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত: দুর্যোগ উপদেষ্টা  মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত। শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র

 মুক্তিযোদ্ধা বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, প্রবীণদের প্রতি রাষ্ট্রের আরও মনোযোগী হওয়া উচিত।
শুক্রবার রাতে চট্টগ্রাম মহানগরের সিনিয়র্স ক্লাবে 'দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির' ৮ম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, প্রবীণদের প্রতি রাষ্ট্র প্রয়োজনীয় মনোযোগ দিতে পারেনি। তাই তারা সমাজে উপেক্ষিত হয়েছেন, অবহেলার শিকার হয়েছেন। এই দায় আমাদেরকেই নিতে হবে। কারণ এই রাষ্ট্র ও সমাজ আমরাই তৈরি করেছি।
তিনি আরও বলেন, আমাদের দেশে অবসর গ্রহণের পর রাষ্ট্র থেকে তো পরিত্যক্ত হনই, অনেকে সমাজ এমনকি পরিবার থেকেও পরিত্যক্ত হয়ে পড়েন। 
ফারুক ই আজম বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আপনারা সংঘবদ্ধ হয়ে প্লাটফর্ম তৈরি করেছেন। এখন প্রবীণদের জন্য আওয়াজ তুলতে পারবেন।
উপদেষ্টা বলেন, আমাদের সমাজে ভিলেনরা সবাই নায়ক হয়ে গেছিল। সেসব কালো অধ্যায় যাতে আর না দেখি, সেই পদক্ষেপ নিতে হবে। পরবর্তী প্রজন্মকে একটি সুস্থ এবং বাসযোগ্য সমাজ উপহার দিয়ে যেতে হবে। সব বিভেদ মিটিয়ে সামাজিক মেলবন্ধন তৈরি করতে হবে।
তিনি আরও বলেন, উপদেষ্টা পরিষদে দু’জন ছাড়া, সকলেই প্রবীণ। জাতির ক্রান্তিকালে আমরা এ দায়িত্ব নিয়েছিলাম। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘দি সিনিয়র সিটিজেন্স সোসাইটির’ সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক এম এ মালেক। 
আরও বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক দিলীপ কান্তি দাশ, সাধারণ সম্পাদক লায়ন সিরাজুল হক আনসারী, সহ সভাপতি ইঞ্জিনিয়ার এ এম কামাল উদ্দিন চৌধুরী ও লায়ন কবির উদ্দিন ভূঁইয়া, উপদেষ্টা ডা. মাহবুবুল হক চৌধুরী, আজীবন সদস্য লায়ন নুরুল আলম, লায়ন আহসান, মাহবুবুল আলম, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাংবাদিক মঈনুদ্দীন কাদেরী শওকত, ডা. দুলাল দাশ, লায়ন আবদুস সামাদ খান, লায়ন জাহাঙ্গীর মিঞা, মীর মোজাফ্ফর হোসেন, লায়ন স্বপন কুমার পালিত প্রমুখ।
এম এ মালেক বলেন, মানুষ চাইলে সবই করতে পারে। তবে তার জন্য চেষ্টা করতে হবে। বয়স একটি সংখ্যামাত্র। মনের দিক থেকে যাতে বুড়িয়ে না যাই সবার সেই চেষ্টা করা উচিত।

রিটেলেড নিউজ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

সরকারি ও এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রুফটপ সোলার স্থাপনে উদ্যোগ

আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

গফরগাঁওয়ে বন্ধ বিদ্যালয়ে সরকারি ভিজিট, সরেজমিনে নেই শিক্ষক-শিক্ষার্থী!

নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

কক্সবাজার দিয়ারা সেটেলমেন্ট অপারেশন ক্যাম্পে দালালদের দৌরাত্ম্য বন্ধ হওয়ায় অপপ্রচার! 

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত

সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত

সর্বশেষ খবর