বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ১৫ জন আক্রান্ত

চট্টগ্রাম ব্যুরো :    |    ১২:২৬ পিএম, ২০২২-০৮-০৪

চট্টগ্রামে করোনাভাইরাসে নতুন ১৫ জন আক্রান্ত


চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন ১৫  জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণ হার ৮ দশমিক ৬৭ শতাংশ। এ সময়ে শহর ও গ্রামে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে আজকের  প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল নগরীর দশ ল্যাব ও এন্টিজেন টেস্টে ১৭৩ জনের নমুনা পরীক্ষা হয়। নতুন ১৫ ভাইরাসবাহকের মধ্যে শহরের ৮ ও তিন উপজেলার ৭ জন। উপজেলার ৭ জনের মধ্যে মিরসরাইয়ে ৫ জন এবং রাউজান ও লোহাগাড়ায় একজন করে রয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ২৮ হাজার ৫৮২ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ৭২৫ ও গ্রামের ৩৪ হাজার ৮৫৭ জন। করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। ফলে মোট মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৭ জন রয়েছে। এতে শহরের ৭৩৭ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬ নমুনায় শহরের ২টি আক্রান্ত পাওয়া যায়। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ১৪ নমুনায় শহরের একটির রিপোর্ট পজিটিভ হয়। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৪ জনের এন্টিজেন টেস্ট করা হলে একজনও আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেনি।

বেসরকারি ল্যাবরেটরি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩ জনের নমুনা পরীক্ষায় মিরসরাইয়ের ৫ জনের দেহে ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১৩ নমুনার একটিতে ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হয়। এপিক হেলথ কেয়ারে ১৯টি নমুনার মধ্যে শহরের ৩ ও গ্রামের একটিতে জীবাণু পাওয়া যায়। এভারকেয়ার হসপিটাল ল্যাবরেটরিতে ৮ জনের নমুনায় শহরের ২ জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়।

এ ছাড়া, শেভরনে ২৬, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ১৬, মেট্রোপলিটন হাসপাতালে ২০ ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা হয়। চার ল্যাবে ৭৭ নমুনার সবগুলোরই নেগেটিভ রেজাল্ট আসে। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে চমেকহা’য় ১২ দশমিক ৫০ শতাংশ, আরটিআরএল-এ ৭ দশমিক ১৪, ইম্পেরিয়াল হাসপাতালে ২১ দশমিক ৭৪, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ৭ দশমিক ৬৯, এপিক হেলথ কেয়ারে  ২১ দশমিক ০৫ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ২৫ শতাংশ এবং এন্টিজেন টেস্ট, শেভরন, মেডিকেল সেন্টার হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ০ শতাংশ সংক্রমণ হার নির্ণিত হয়।

রিটেলেড নিউজ

সমস্যার নাম থ্রম্বোসিস

সমস্যার নাম থ্রম্বোসিস

নিজস্ব প্রতিবেদক : কোনো কারণে শরীরের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে গেলে তাকে থ্রম্বোসিস বলে। বিশ্বে প্রতি চারজনের একজন...বিস্তারিত


তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

তামাককে নেশাজাতীয় পণ্যের তালিকায় আনা দরকার: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক :  তামাককে নেশাজাতীয় পণ্য হিসেবে তালিকাভুক্ত করা জরুরি বলে মত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্র...বিস্তারিত


পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

পাঁচ কোটি লক্ষ্যমাত্রায় দেশে প্রথমবার টাইফয়েডের টিকাদান শুরু

নিজস্ব প্রতিবেদক : দেশে প্রথমবারের মতো রোববার (১২ অক্টোবর) থেকে জাতীয়ভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। ৯ মা...বিস্তারিত


সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

সুযোগ থাকলে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম: ডা. বিধান রঞ্জন

নিজস্ব প্রতিবেদক : যদি আজকে সুযোগ থাকতো তাহলে নিঃসন্দেহে আমিই প্রথম টাইফয়েডের টিকা নিতাম বলে মন্তব্য করেছেন প্রাথমি...বিস্তারিত


ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

ডেঙ্গুতে থামছে না মৃত্যুর মিছিল, আরো বাড়বে ভয়াবহতা

নিজস্ব প্রতিবেদক : সোমবার (৬ অক্টোবর) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে থেকে তোলা। ছবি : ফোকাস বাংলা রাজধানীতে ...বিস্তারিত


এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

এখনও টাইফয়েডে শিশু মারা যায়, এটি আমাদের লজ্জার

নিজস্ব প্রতিবেদক : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ এর জাতীয় অ্যাডভোকেসি সভায় কথা বলেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর