শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৪:৪৫ পিএম, ২০২২-০৮-১৯
ঔপনাস্যিক সালমান রুশদির ওপর হামলা ‘সমর্থনযোগ্য’ নয় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বিতর্কিত লেখকের ওপর এই হামলাকে ‘ভয়ানক’ এবং ‘দুঃখজনক’ বলেও অভিহিত করেছেন তিনি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এ সব কথা বলেন ইমরান খান। সাক্ষাৎকারে ইমরান বলেন, “রুশদির ‘দ্য স্যাটানিক ভার্সেস’ বইটি নিয়ে ইসলামিক দুনিয়ার ক্ষোভের জায়গাটি বুঝেছি, তবে কোনোভাবেই লেখকের ওপর এই হামলাকে সমর্থন করা যায় না। ”ইমরান জানান, রুশদি নিজেও ধর্মে মুসলমান, তিনি মুসলমানের ঘরেই জন্মগ্রহণ করেছেন। তাই একজন মুসলমানের কাছে নবীজীর কতটা গুরুত্ব, তা তিনি জানেন। রুশদির বইতে যেভাবে এই ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে, তাতে ক্ষোভের প্রকাশ হওয়াকে স্বাভাবিক বলেছেন তিনি। তবে একইসঙ্গে তাঁ বক্তব্য, রুশদির উপর এ ভাবে আক্রমণকে কোনও ভাবেই সমর্থন করা যায় না।আফগানিস্তানে তালিবান শাসনের এক বছর পূর্তির পর সেই দেশের মেয়েরাও তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশাপ্রকাশ করেছেন পাকিস্তানের এই রাজনীতিক।
ইমরান খান বলেন, শেষপর্যন্ত আফগান নারী, ‘আফগান জনগণ, তাদের অধিকার নিশ্চিত করবে। তারা শক্তিশালী মানুষ। কিন্তু আপনি যদি তালেবানকে তাদের মানসিকতা জেনে বাইরে থেকে ঠেলে দেন, তারা শুধু প্রতিরক্ষাই গড়ে তুলবে। তারা শুধু বাইরের হস্তক্ষেপ ঘৃণা করে। ’
সূত্র: গার্ডিয়ান
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited