বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

আগে মানুষ দল-মার্কা দেখে ভোট দিয়ে আসতো, এখন সেই অবস্থা নেই : সারজিস

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩২ পিএম, ২০২৫-১১-২৩

আগে মানুষ দল-মার্কা দেখে ভোট দিয়ে আসতো, এখন সেই অবস্থা নেই : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত সময়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো তাদের পুরোনো কালচারে মাঠ পর্যায়ে যেভাবে ইকুয়েশন হিসাব করতো, যেভাবে মানুষ আগে দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দিয়ে আসতো, এখন বর্তমানে মাঠের সেই অবস্থা আর নেই।  রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সারজিস বলেন, এখনো যারা পুরোনো রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধু নির্বাচনের কয়েকদিন আগে আবারো মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন, যেটা আপনারা আগে করতে পেরেছিলেন। আপনাদেরকে আমরা বলতে চাই যে, সময় থাকতে আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন। জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করুন। কারণ আপনাদের অনেক স্থানীয় পর্যায়ে নেতাকর্মী হয়ত কোনো একটা জেলায় পাঁচজন-দশজন মিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে, যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে, এগুলোকে পাশ কাটিয়ে আগামীর বাংলাদেশে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নেই। তিনি বলেন, আমরা আপনাদেরকে আহ্বান করবো, আপনারা মাঠে যান এবং আমরা আমাদের জায়গা থেকে এনসিপির যারা নেতাকর্মী আছেন, তারা যেভাবে মাঠে যাচ্ছেন, কাজ করছেন আমরা আশাবাদী যে আগামীতে মাঠ পর্যায়ে বাংলাদেশের মানুষ আর কোনো দলের প্রতি অন্ধ থাকবে না। সারজিস বলেন, আমরা প্রত্যাশা করছি আগামীতে মানুষ বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে, মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে, পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে না। এনসিপির এই নেতা বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে উত্তরাঞ্চলের ৩২টি জেলার মধ্যে ২০টি জেলার আহ্বায়ক কমিটি হয়েছে। আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি হবে। তিনি বলেন, আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর