শিরোনাম
হাফসা আক্তার ,নেত্রকোনা : | ০৫:৪৩ পিএম, ২০২১-০৫-০৪
ব্যাটারি চালিত অটোরিকশা পিছনে ঘুরাতে গিয়ে এর নিচে চাপা পড়ে আহমদ মিয়া (৬৫) নামক এক বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকলে ৫টার দিকে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় বিরিশিরি ইউনিয়নের কাপাসাটিয়া-কুমুদগঞ্জ আঞ্চলিক সড়কের বারইকান্দি নামক স্থানে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বারইকান্দি গ্রামের মৃত নজর আলী ছেলে আহমদ মিয়া বিকালে বাড়ী সংলগ্ন সড়কের পাশে চেয়ারে বসে মাছ ধরার জাল বুনছিলেন। বিকাল ৫টার দিকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা বারইকান্দি জামে মসজিদের পূর্ব দিকে যাত্রী নামিয়ে পিছনের দিকে ঘুরাতে গেলে এর নিচে আহমদ মিয়া চাপা পড়ে। অধিক রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আশপাশের লোকজন অটো চালককে আটক করে পুলিশের নিকট সোর্পদ করে। আটক অটো চালক মঞ্জুরুল হক (৪৮) দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের কাকৈরগড়া গ্রামের মৃত তালেব হোসেনের পুত্র। এ ব্যাপারে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শাহ্নূর এ আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited