বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

তাসনিম জারার এনসিপি ছাড়ার নেপথ্যে কী?

নিজস্ব প্রতিবেদক    |    ০২:০৫ পিএম, ২০২৫-১২-২৮

তাসনিম জারার এনসিপি ছাড়ার নেপথ্যে কী?

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি জানিয়েছেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে লড়াই করবেন।
শনিবার (২৭ ডিসেম্বর) জারার পদত্যাগের বিষয়টি জানাজানি হওয়ার পর এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। সবারই কৌতূহল, তাসনিম জারার এনসিপি ছাড়ার পেছনে কী কারণ রয়েছে।
এ নিয়ে নানাজনের নানা মত দেখা যাচ্ছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হুট করেই এনসিপির কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের ছয় নেত্রীকে ফেসবুকে একটি ছবি আপলোড করতে দেখা যায়। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির আসন সমঝোতার আলোচনার মধ্যে সে ছবি জন্ম দেয় আগ্রহের। 
একটি সূত্র জানায়, দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় এক বৈঠকে অংশ নেন এই ছয় নেত্রী।
বৈঠকে তারা প্রায় চূড়ান্ত হয়ে যাওয়া জামায়াত-এনসিপির আসন সমঝোতা নিয়ে ভেটো দেন। তুলে ধরেন নিজেদের মতবিরোধের কথা।
সূত্র জানিয়েছে, নারী নেত্রীদের শীর্ষ পর্যায়ের কয়েকজন জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে সরাসরি বিরোধিতা করেন। বৈঠকে তারা জামায়াতের সঙ্গে জোট হলে একযোগে এনসিপি থেকে পদত্যাগের হুমকি দেন।
এই নেত্রীরা বিএনপির সঙ্গে জোট বা এককভাবে নির্বাচনের জন্য চাপ দেন নাহিদকে।
এ সময় তাদের জানানো হয়, বিএনপির পক্ষ থেকে এনসিপিকে আসন দেওয়ার কথা হলেও তা তারা ব্যক্তিকেন্দ্রিক ছাড় দেবে, দল হিসেবে এনসিপিকে নয়। এমন প্রেক্ষাপটে ও মাঠের পরিস্থিতি বিবেচনায় দলীয় নির্বাহী পরিষদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জামায়াতের সঙ্গে জোটের বিষয়টি ফের ব্যক্ত করা হয়। তবে উপস্থিত এই নেত্রীরা কোনোভাবেই জামায়াতের সঙ্গে সমঝোতার বিষয়টি মানতে চাননি।
জানা গেছে, জামায়াতের সঙ্গে সমঝোতার প্রায় চূড়ান্ত সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দলের ভেতর থেকে নেতাদের একাংশ সরাসরি আহ্বায়ক নাহিদের ওপর চাপ অব্যাহত রেখেছেন এবং তারা পদত্যাগের হুমকিকে আলোচনার জন্য ব্যবহার করছেন।
শুধু এই ছয় নেত্রী নন, এনসিপির একটি অংশ জামায়াতের সঙ্গে সম্ভাব্য জোট নিয়ে নেতিবাচক বার্তা দিচ্ছেন এবং তারা কোনোভাবেই চান না এই জোট হোক। 
তবে বিভিন্ন মৌলিক বিষয় ও নির্বাচনী কৌশল হিসেবে জামায়াতের সঙ্গে এই জোট অনেকটাই নিশ্চিত।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর