বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৯:১১ পিএম, ২০২৫-১২-১৫

মে‌ডি‌কেল পরীক্ষায় ব‌্যর্থ হ‌য়ে বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহনন

কুড়িগ্রাম প্রতিনিধি:
মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টেজের খুঁটিতে উঠে নিজেকে শেষ করে দিলেন কু‌ড়িগ্রা‌মের মেধাবী শিক্ষার্থী নীরব। গতকাল রবিবার সন্ধ্যায় রংপুরের এক‌টি ছাত্রবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে বিদ‌্যু‌তের খুঁটিতে উঠে মেইন তারে শরীর এলিয়ে দেয়। এ সময় তার পুরো শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়।
নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়। তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন। 
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতো নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ফলাফল প্রকাশ হলে কোথাও মেডিকেলে চান্স পায়নি সে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ ক‌রে দেয়।
প‌রে রোববার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ‌্যু‌তের খুঁটির ওপর উঠে নিজের শরীর এলিয়ে দেয় এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে গিয়ে মাটিতে পড়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, ঘটনা শুনে ওই বাড়িতে গিয়েছি। বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। মরদেহ আসতেছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়‌টি জানা নেই, এরকম মে‌সেজ পাইনি।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর