শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:৫৩ পিএম, ২০২৪-০৫-২৬
শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি বলেছেন,বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি শিক্ষিত,দক্ষ, মূল্যবোধসম্পন্ন, মননশীল নতুন প্রজন্ম গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের নির্বাচনী ইশতেহারের স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ এই ঘোষণা অনুযায়ী শিক্ষায় রুপান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
তিনি ২৬ মে ,রবিবার রাজধানী ঢাকার তোপখানা রোড চট্টগ্রাম সমিতি ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সমিতির এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।একুশে পদক-২০২৪ এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ও ২০২৩ প্রাপ্ত চট্টগ্রামের কৃতী পুরুষদের এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সঞ্চালনা করেন সমিতির সাহিত্য ও সেমিনার সম্পাদক মো: গিয়াসউদ্দীন।
শিক্ষা, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতি এবং সমাজসেবায় অবদানের জন্য একুশে পদক ও বাংলা একাডেমিক সাহিত্য পুরস্কার প্রাপ্ত বৃহত্তর চট্টগ্রামের ০৮ জন কৃতীজনকে সংবর্ধনা প্রদান এবং সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধিত কৃতীজনরা হলেন বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বীর মুক্তিযোদ্ধা কাওসার চৌধুরী, আলহাজ্ব রফিক আহামদ, কবি মিনার মনসুর, অধ্যাপক ড. জিন বোধিভিক্ষু, মিলনকান্তি দে, মুহাম্মদ শামসুল হক, কবি মৃত্তিকা চাকমা।
প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, চট্টগ্রাম সমিতি ঢাকা তার কর্মকান্ডে নানামুখী কার্যক্রম যেমন-মানবতার সেবা, সামাজিক উন্নয়মূলক কর্মসূচি, অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, অতিদরিদ্র কর্মক্ষম লোকদের পারিবারিক ও সামাজিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান একটি অনন্য কাজ।তিনি এ অনুষ্ঠানের জন্য চট্টগ্রাম সমিতির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সচিব আবদুল করিম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. মোঃআবদুল করিম, হাসপাতাল কমিটির চেয়ারম্যান ও সাবেকসচিব মোঃ দিদারুল আনোয়ার, সমিতির সহ-সভাপতি অনুষ্ঠানের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক চৌধুরী এবং সমিতির সাধারণ সম্পাদক ও রাজউক এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার উজ্জ্বল মল্লিক।
এছাড়া উপদেষ্টা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল ড. মোহাম্মদ রেজাউল কবির, এম এ মালেক, সদস্য সচিব এড. এম. মাসুদ আলম চৌধুরী ও সদস্য প্রফেসর ড. আনসারুলকরিম, ড. বিমল গুহ, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মেসবাহউদ্দীন জঙ্গী চৌধুরী, ট্রাস্ট সেক্রেটারি সাইফুদ্দিন মোহাম্মদ খালেদ, সদস্য ড. মোহাম্মদ জাকরিয়া, মোহাম্মদ আব্দুল হালিম, নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, মোঃ গিয়াস উদ্দীন খান, মোহাম্মদ নাছের (নাছির), এড. নাসরিন সিদ্দিকা লীনা, সাবেক সাধারণ সম্পাদক মোঃআবদুল মাবুদ ও মোহাম্মদ শাহাদাত হোসেন হিরো, অর্থ সম্পাদক সৈয়দ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃগিয়াস উদ্দীন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী (মুকুল), সাংস্কৃতিক সম্পাদক পারভেজ মো. চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলী চৌধুরী প্রমুখ।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited