শিরোনাম
মোঃ তারেকুল ইসলাম | ০৫:৫৩ পিএম, ২০২৬-০৫-২৬
কোরবানির ঈদকে ঘিরে নগরের অলিগলিতে এখন জমে উঠেছে গুঁড়ি, চাটাই, পশুখাদ্য ও পশু সাজানোর বিভিন্ন সামগ্রীর মৌসুমি বাজার। কোরবানির প্রস্তুতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে ওঠা এই বাজার ঘিরে তৈরি হয়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাড়তি আয়ের।
নগরের চকবাজার থেকে জামালখান, আন্দরকিল্লা থেকে বহদ্দারহাট—নগরের বিভিন্ন মোড়ে চোখে পড়ছে ভ্যান, ঠেলাগাড়ি কিংবা সড়কে অস্থায়ী স্টলে সাজানো গাছের গুঁড়ি, চাটাই, শুকনো খড়, কাঁচা ঘাস, ভূসি, কুড়া ও নানা আনুষঙ্গিক পণ্য। পশু কেনার পর কোরবানির দিন পর্যন্ত যত প্রস্তুতি, তার বড় অংশ জুড়েই রয়েছে এসব উপকরণ।
এখানে সবচেয়ে বেশি চাহিদা মাংস কাটার কাজে ব্যবহৃত গাছের গুঁড়ির। বিশেষ করে তেঁতুল গাছের গুঁড়ি শক্ত ও টেকসই হওয়ায় ক্রেতাদের প্রথম পছন্দ।
ছোট আকারের গুঁড়ি বিক্রি হচ্ছে ২০০-৩০০ টাকায়, আর মাঝারি ও বড় গুঁড়ির দাম উঠছে ৫৫০ টাকা পর্যন্ত।
গুঁড়ির পাশেই রয়েছে বিক্রি হচ্ছে চাটাই।
কোরবানির পর মাংস রাখা, ভাগ করা কিংবা অস্থায়ী ব্যবহারের জন্য চাটাই কিনছেন অনেকে। বড়, মাঝারি ও ছোট আকারভেদে প্রতিটি চাটাই বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। ঈদ ঘনিয়ে আসায় বিক্রেতাদের ভিড় যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ক্রেতার আনাগোনাও।
শুধু জবাইয়ের উপকরণ নয়, পশুর খাদ্যের বাজারও এখন বেশ সরব। কুড়া, চালের ক্ষুদ, ডালের ভূসি, ভুট্টার ভূসি, গমের ভূসি, লবণ, শুকনো খড় ও কাঁচা ঘাস বিক্রি হচ্ছে অলিগলির এসব অস্থায়ী দোকানে। নগরবাসীদের কাছে কোরবানির পশুর যত্নে এসব পণ্যের চাহিদা।
একইসঙ্গে পশু সাজানোর বাজারেও ব্যস্ততা কম নয়। কাগজের মালা, জরির ফিতা, কাপড়ের মালা ও ঝুনঝুনি দিয়ে গরু-ছাগল সাজাতে শিশু ও পরিবারের সদস্যদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলে কোরবানির বাজার কেবল প্রয়োজনের নয়, উৎসবঘন আবহেরও অংশ হয়ে উঠেছে।
এই মৌসুমি বাজারের পেছনে আছে নিম্নআয়ের মানুষের ছোট ছোট স্বপ্ন। ভ্যানচালক, দিনমজুর কিংবা গ্রাম থেকে আসা ক্ষুদ্র ব্যবসায়ীরা কয়েক দিনের জন্য পুঁজি খাটিয়ে বসছেন রাস্তায়। কেউ গুঁড়ি এনেছেন, কেউ চাটাই, কেউ বা পশুখাদ্য। ঈদের এই সাময়িক ব্যবসাই তাদের জন্য বাড়তি আয়ের সম্ভাবনা তৈরি করেছে।
ঈদ যত এগিয়ে আসবে, ততই এই গুঁড়ি-চাটাইয়ের বাজারে বাড়বে ভিড়, দরদাম আর কোলাহল। কোরবানির প্রস্তুতি কেবল হাটে নয়, ছড়িয়ে আছে শহরের প্রতিটি অলিগলিতে।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited