বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

চট্টগ্রাম সিটি করপোরেশন: নগর পরিচালনায় অনিয়মের অন্দরমহল

স্থায়ীকরণ, নিয়োগ, পদোন্নতি ও বর্জ্য ব্যবস্থাপনায় ঘুষ, দলীয়করণ আর নীরব প্রশাসন

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৪:২৬ পিএম, ২০২৬-০১-১৪

চট্টগ্রাম সিটি করপোরেশন: নগর পরিচালনায় অনিয়মের অন্দরমহল

চট্টগ্রাম সিটি করপোরেশনকে নগরবাসীর সেবা দেওয়ার অন্যতম প্রধান প্রতিষ্ঠান বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, এই প্রতিষ্ঠানের ভেতরে নিয়মতান্ত্রিক প্রক্রিয়াগুলো একে একে ভেঙে পড়ছে। চাকরি স্থায়ীকরণ থেকে শুরু করে নিয়োগ, পদোন্নতি, বিল ছাড়, এমনকি বর্জ্য ব্যবস্থাপনা পর্যন্ত সর্বত্র অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে।
নিয়মিত প্রক্রিয়া, কিন্তু নিয়ম মানা হয়নি। সিটি করপোরেশনের চাকরি স্থায়ীকরণ একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। বিধি অনুযায়ী নির্দিষ্ট সময় ও শর্ত পূরণ হলেই এটি কার্যকর হওয়ার কথা। কিন্তু সম্প্রতি হওয়া স্থায়ীকরণ নিয়ে ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে।
একাধিক কর্মকর্তা ও কর্মচারীর ভাষ্য, স্থায়ীকরণ পেতে তাদের পদ অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের টাকা দিতে হয়েছে। ডাক্তারদের কাছ থেকে নেওয়া হয়েছে প্রায় দুই লাখ টাকা। অন্য কর্মচারীদের কাছ থেকে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই অর্থ সিটি করপোরেশনের একাধিক স্তরের কর্মকর্তার মধ্যে ভাগাভাগি করা হয়েছে বলে অভিযোগ।
এই অনিয়মে বাধা দেওয়ার চেষ্টা করায় প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে হঠাৎ বদলি করা হয়। প্রশাসনের ভেতরের ভাষ্য অনুযায়ী, এটি ছিল একটি স্পষ্ট বার্তা—প্রক্রিয়ার বাইরে গিয়ে প্রশ্ন তোলা হলে তার পরিণতি কী হতে পারে।
স্বাস্থ্য বিভাগে যোগ্যতার বদলে পরিচয়
স্বাস্থ্য বিভাগে অনিয়মের অভিযোগ সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করা ও প্রয়োজনীয় যোগ্যতা থাকা কর্মকর্তারা পদোন্নতি থেকে বঞ্চিত হচ্ছেন। বিপরীতে, রাজনৈতিক পরিচয় ও ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ডা. হোসনে আরা বেগমকে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যদিও এই পদের জন্য প্রয়োজনীয় এমপিএইচ ডিগ্রি তাঁর নেই। একইভাবে ডা. ইফফাত জাহান রাখীকে সহকারী স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে, যদিও তাঁর চেয়ে বহু সিনিয়র কর্মকর্তা এখনো অপেক্ষমাণ।
এই ধরনের সিদ্ধান্তে দপ্তরের ভেতরে চরম অসন্তোষ তৈরি হয়েছে। এক কর্মকর্তা বলেন, “এখন আর যোগ্যতা নয়, পরিচয়ই সবচেয়ে বড় যোগ্যতা।”
শিক্ষা ও রাজস্ব বিভাগেও একই চিত্র
স্বাস্থ্য বিভাগের বাইরে শিক্ষা ও রাজস্ব বিভাগেও অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষা বিভাগে একজন পিয়নকে উপ-সচিব পদে পদোন্নতি দেওয়ার ঘটনা সিটি করপোরেশনের বিধিমালার সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজস্ব ও প্রকৌশল বিভাগে জ্বালানি বিল, টিএ ও ডিএ বিল ইচ্ছেমতো তোলা হচ্ছে। যথাযথ যাচাই ছাড়াই বিল ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
চেক ছাড়ে কমিশন, হিসাব শাখার একচ্ছত্র নিয়ন্ত্রণ
সিটি করপোরেশনের হিসাব শাখা নিয়ে রয়েছে সবচেয়ে গুরুতর অভিযোগ। প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ থাকলেও তিনি বহাল রয়েছেন।
বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানান, চেক ছাড় পেতে হলে ১০ শতাংশ কমিশন দিতে হয়। কমিশন না দিলে চেক আটকে রাখা হয়। এতে উন্নয়ন কাজ ও দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ভাঙাচোরা রাস্তা, অথচ উন্নয়নের হিসাব ভারী
নগরীর বেশিরভাগ রাস্তা ভাঙাচোরা অবস্থায় থাকলেও কাগজে-কলমে উন্নয়ন কাজ চলমান দেখানো হচ্ছে। অভিযোগ রয়েছে, মেয়রের ঘনিষ্ঠ ঠিকাদারদের টেন্ডার দেওয়া হয়। কাজের মান তদারকি না হওয়ায় সংস্কার টেকসই হচ্ছে না।
নগরবাসীর প্রশ্ন, উন্নয়নের টাকা গেলে কোথায়?
বর্জ্য ব্যবস্থাপনায় অতিরিক্ত অর্থ আদায়

বর্জ্য পরিষ্কার সিটি করপোরেশনের নিয়মিত দায়িত্ব। তবু প্রতি পরিবার থেকে নির্ধারিত ৭০ টাকার পরিবর্তে ১০০ থেকে ১৫০ টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ। এই অতিরিক্ত অর্থ আদায়ে রাজনৈতিক কর্মীদের সম্পৃক্ততার কথাও উঠে এসেছে।
নিয়মিত পৌরকর পরিশোধ করেও নগরবাসী বাড়তি অর্থ দিতে বাধ্য হচ্ছেন।
নিয়োগ পরীক্ষায় রাতের দৃশ্য
সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক পরীক্ষার কথা থাকলেও গভীর রাত পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়ার ঘটনা নজিরবিহীন। একাধিক প্রার্থী অভিযোগ করেছেন, মেধার চেয়ে রাজনৈতিক পরিচয় ও অর্থ লেনদেনই এখানে মুখ্য ছিল।
এক পরীক্ষার্থী বলেন, “আমরা দিনভর অপেক্ষা করেছি। রাতের বেলা যারা ঢুকেছে, তাদের অনেকেই আগেই নিশ্চিত ছিল।”
জবাবদিহিতার প্রশ্ন
চট্টগ্রাম সিটি করপোরেশনে একের পর এক অনিয়মের অভিযোগ উঠলেও দৃশ্যমান কোনো তদন্ত বা ব্যবস্থা দেখা যাচ্ছে না। এতে সৎ কর্মকর্তা-কর্মচারীদের মনোবল ভেঙে পড়ছে এবং নগরবাসীর আস্থা ক্ষয়ে যাচ্ছে। নগর পরিচালনার মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানে যদি এভাবে নিয়ম ভেঙে পড়ে, তাহলে তার দায় কে নেবে—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নগরজুড়ে।

রিটেলেড নিউজ

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুপর্বার সাফল্যের ঝুলিতে ৫৩ পদক

আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রামের কিশোরী সুপর্বা সুধা বিশ্বাস। ১৩ বছর বয়সী অষ্টম শ্রেণির এই শিক্ষার্থীর ঝুলিতে ইতোমধ্...বিস্তারিত


বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর উদ্বেগ : বাংলাদেশ এডিটরস্ ফোরাম এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যাচার

আমাদের বাংলা ডেস্ক : : বাংলাদেশ এডিটরস্ ফোরাম গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, সম্প্রতি চট্টগ্রামের একটি দৈনিক পত্রি...বিস্তারিত


নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক

নোবিপ্রবি ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক "জুলাই অনির্বাণ" আলোচনা সভা অনুষ্ঠিত 

আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলাম...বিস্তারিত


হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

হাইকোর্টের রুল জারি: বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তি কেন অবৈধ নয়?

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে শুধু পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়, তা জানতে ...বিস্তারিত


জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

জুলাইয়ের বিচারই অগ্রাধিকার, চলবে গুম-ক্রসফায়ারের মামলাও : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার অগ্রাধিকারের ভিত্তিতে এগোচ্...বিস্তারিত


ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

ক্যাম্পাসগুলোকে আবারও সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেন, ‘শিক্ষা প্রতি...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর