বাংলাদেশ   সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘আল্লাহ মরণ রাইখলে এইহ্যানে মরুম’

রাঙামাটি প্রতিনিধি :    |    ০৫:৫৭ পিএম, ২০২১-০৬-২০

‘আল্লাহ মরণ রাইখলে এইহ্যানে মরুম’

রাঙ্গামাটিতে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ২৩টি আশ্রয়কেন্দ্র খুলেছে প্রশাসন। তবে শত চেষ্টার পরও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আনতে পারছেন না তারা। বিকেলের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে না আসলে প্রশাসন কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
রোববার (২০ জুন) সকাল থেকে শহরের রূপনগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সেখানকার বাসিন্দাদের নিরাপদ স্থানে নিয়ে যেতে আহ্বান জানাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসনকে সহযোগিতা করছেন পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্টের সদস্যরা।
রূপনগর এলাকার বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘আল্লাহ মরণ রাইখলে এইহ্যানে মরুম, কই যামু। যে বৃষ্টি পড়তাছে, তাতে আশ্রয় কেন্দ্রে যাওনের দরকার নাই। আরও বেশি বৃষ্টি হইলে তখন দেখা যাইবো।’
একই এলাকার আরেক বাসিন্দা ফাতেমা বিবি বলেন, ‘আমরা যেখানে আছি, এইটা ঝুঁকিপূর্ণ না। আমাদের অভিজ্ঞতা আছে যখন বৃষ্টি বেশি পড়বে তখন ঘর থেকে বের হয়ে আশ্রয়কেন্দ্রে চলে যাব। যে বৃষ্টি পড়ছে তাতে এখন যাওয়ার দরকার নাই।’
স্বেচ্ছাসেবক ও রেডক্রিসেন্ট সদস্যরা জানিয়েছেন, ‘এখানকার বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে আসতে বার বার বলার পরও তারা না আসতে তালবাহানা করছেন।’
যুব রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক রিকু চাকমা বলেন, শনিবার (১৯ জুন) থেকে প্রশাসনের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে স্থানীয়দের সচেতন করছি একই সঙ্গে তাদের নিরাপদ স্থানে সরে যেতেও আহ্বান করেও কাজ হচ্ছে না। নিরাপদ স্থানে তাবু তৈরি করা হলেও সেখানেও কেউ আসছেন না।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন বলেন, ‘ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছি। অনেকে আসছেন, আবার অনেকে আসছে না। বিকেলের মধ্যে ঝুঁকিপূর্ণ স্থান থেকে কেউ যদি সরে না আসে তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হবো আমরা।’
এর আগে ২০১৭ সালে রাঙ্গামাটিতে পাহাড়ধসে ১২০ ও ২০১৮ সালে ১১জনের মৃত্যু হয়।

রিটেলেড নিউজ

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত


মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত করতে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণ সচিব

শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত


পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

পোশাকশিল্পের সংকটে চাপে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত

নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত


ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

ঢাবি ক্যাম্পাসে কে ঢুকছে কে বের হচ্ছে, নজর রাখবে এআই ক্যামেরা

আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :  ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত


পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

পদায়নে ‘ঘুস’বাণিজ্য, ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে : তদন্ত করবে দুদক

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত


আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

আপিল বিভাগে বাগবিতণ্ডা : এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর