বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৫:০৭ পিএম, ২০২৬-০৭-০৯

তরুণদের মধ্যে ক্যানসার বৃদ্ধির কারণ নিয়ে নতুন তথ্য

বর্তমান প্রজন্মের তরুণরা পূর্ববর্তী প্রজন্মের তুলনায় দ্রুত ‘জৈবিক’ বা শারীরিকভাবে বৃদ্ধ হয়ে যাচ্ছেন। আর এই দ্রুত বার্ধক্যের কারণেই বিশ্বজুড়ে অল্প বয়সিদের মধ্যে ক্যানসারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে বলে উঠে এসেছে নতুন এক গবেষণায়।
‘নেচার মেডিসিন’ জার্নালে প্রকাশিত এই গবেষণার ফল এমন এক সময়ে সামনে এলো, যখন গবেষকরা বিগত তিন দশক ধরে ৫০ বছরের কম বয়সিদের মধ্যে ক্যানসারের প্রকোপ হঠাৎ এত বেড়ে যাওয়ার কারণ অনুসন্ধানে ব্যস্ত রয়েছেন।
গবেষণায় দেখা গেছে, ১৯৬৫ থেকে ১৯৭৪ সালের মধ্যে জন্ম নেওয়া ব্যক্তিদের জৈবিক বয়স ১৯৫০ থেকে ১৯৫৪ সালের মধ্যে জন্ম নেওয়াদের তুলনায় বেশি—যদিও জীবনের একই পর্যায়ে রেখে তাদের এই তুলনা করা হয়েছিল। 
গবেষকরা আরও লক্ষ্য করেছেন যে, ১৯৯০ থেকে ১৯৯৯ সালের মধ্যে জন্ম নেওয়া তরুণদের শরীরেও ১৯৬৫ থেকে ১৯৬৯ সালের মধ্যে জন্ম নেওয়াদের চেয়ে দ্রুত জৈবিক বার্ধক্যের লক্ষণ দেখা যাচ্ছে।
উল্লেখ্য, প্রচলিত বা জন্মগত বয়সের মতো জৈবিক বয়স কেবল বছরের হিসাব ধরে চলে না; বরং এটি নির্ধারণ করে শরীরের কোষ ও টিস্যুগুলো ঠিক কতটা দ্রুত বুড়িয়ে যাচ্ছে। 
ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক এবং এই গবেষণার সহ-লেখক ইন কাও জানান, কিছু তরুণদের মধ্যে প্রত্যাশার চেয়ে অনেক আগেই সেলুলার ও মলিকুলার স্তরে বার্ধক্যের লক্ষণ দেখা যাচ্ছে। গবেষকদের মতে, এই জৈবিক পরিবর্তনের সঙ্গেই তরুণদের মধ্যে ক্যানসার শনাক্ত হওয়ার হার বৃদ্ধির সরাসরি সম্পর্ক থাকতে পারে।
সাধারণত ক্যানসারকে বার্ধক্যজনিত রোগ হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক দশকগুলোতে কম বয়সিদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 
বিশ্বজুড়ে অল্প বয়সে ক্যানসারের প্রকোপ 
‘ব্রিটিশ মেডিকেল জার্নাল’-এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের পর থেকে বিশ্বব্যাপী ৫০ বছরের কম বয়সিদের মধ্যে নতুন করে ক্যানসার শনাক্তের হার প্রায় ৭৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গবেষকরা বলছেন, এই প্রবণতা বর্তমানে একটি বড় জনস্বাস্থ্য উদ্বেগ হিসেবে দেখা দিয়েছে। এর পেছনে লাইফস্টাইল, পরিবেশগত পরিবর্তন এবং জৈবিক ঝুঁকির বিষয়গুলো কী ভূমিকা রাখছে, তা নিয়ে আরও বিস্তারিত গবেষণার প্রয়োজন। 
পিছিয়ে নেই শিশুরাও
ক্যানসারের এই ঊর্ধ্বমুখী প্রবণতা কেবল প্রাপ্তবয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নয়। ‘ইউরোপিয়ান ক্যানসার ইনফরমেশন সিস্টেম’-এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে প্রায় ১৩,৮০০ শিশু ও কিশোর-কিশোরী ক্যানসারে আক্রান্ত হয়েছে। 
বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্বেগজনক পরিস্থিতি থেকে বাঁচতে কেন এত কম বয়সে ক্যানসার হানা দিচ্ছে এবং এতে জৈবিক বার্ধক্য ঠিক কীভাবে প্রভাব ফেলছে, তা নিয়ে ধারাবাহিক ও গভীর গবেষণা চালিয়ে যাওয়া এখন সময়ের দাবি। 
সূত্র: সামা টিভি 

রিটেলেড নিউজ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

বর্ষায় চিটচিটে ত্বক ও ব্রণ, বেছে নিন সঠিক ফেসওয়াশ

আমাদের বাংলা ডেস্ক : : বর্ষার মৌসুমে ত্বকের বাড়তি যত্ন প্রয়োজন হয়। এ সময় খুব ঝঞ্ঝাটে ফেলে— কখনো শুষ্ক, আবার কখনো তেলতেল...বিস্তারিত


সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

সহকর্মীর খোঁচা: মজা, ভুল বোঝাবুঝি নাকি কর্মপরিবেশের সমস্যা?

আমাদের বাংলা ডেস্ক : : অফিসে সহকর্মীদের সঙ্গে হাসি-ঠাট্টা কর্মপরিবেশকে প্রাণবন্ত করে তোলে। তবে সেই ঠাট্টা যদি বারবার ব্...বিস্তারিত


ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

ধীরে ও বেশি চিবিয়ে খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণে রাখে: গবেষণা

আমাদের বাংলা ডেস্ক : : স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস শুধু ক্যালরি গণনার মধ্যেই সীমাবদ্ধ নয়। নতুন এক গবেষণায় দেখা গেছে, খাবা...বিস্তারিত


বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

বংশে ডায়াবেটিস থাকলেই কি সন্তানের হবে? যা বলছেন বিশেষজ্ঞরা

আমাদের বাংলা ডেস্ক : : পরিবারে কারো ডায়াবেটিস থাকলে সন্তানেরও এই রোগ হবে কিনা—তা নিয়ে বাবা-মায়ের দুশ্চিন্তার শেষ থাকে ...বিস্তারিত


যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

যেসব খাবার খেলে বাড়বে রোগপ্রতিরোধ ক্ষমতা

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) ভালো রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় সুষম খাবার রাখা জরুরি। ...বিস্তারিত


কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডিমের কুসুম বাদ দিতে হবে?

কোলেস্টেরল নিয়ন্ত্রণে ডিমের কুসুম বাদ দিতে হবে?

আমাদের বাংলা ডেস্ক : : শরীরের সুস্থতা নিয়ে আমরা নানাভাবে সচেতন থাকার চেষ্টা করি। কোন খাবারটি ক্ষতিকর, কোন খাবারটি উপকার...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর