বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পুলিশ অ্যাসোসিয়েশন : নতুন সভাপতি বাকী, সম্পাদক দাউদ

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০৭ পিএম, ২০২৪-০৮-০৭

পুলিশ অ্যাসোসিয়েশন : নতুন সভাপতি বাকী, সম্পাদক দাউদ

পুলিশের ইন্সপেক্টর থেকে অধস্তনদের নিয়ে গড়া সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির সভাপতি করা হয়েছে পুলিশ পরিদর্শক মো. আব্দুল্লাহেল বাকী ও সাধারণ সম্পাদক করা হয়েছে দাউদ হোসেনকে। 

আজ বুধবার (৭ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাকক্ষে ৩৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকরিচ্যুত রমনা থানার সাবেক ওসি (পুলিশ পরিদর্শক) মো. মাহবুবুর রহমান।


নতুন কমিটির সভাপতি মো. আব্দুল্লাহেল বাকী বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন একটি অতি প্রাচীন সংগঠন। পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণে এ সংগঠনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারের পতনের পর থেকে দেশব্যাপী নির্যাতিত জনমানুষের ক্ষোভে পুলিশের অনেক স্থাপনা আজ ক্ষতিগ্রস্ত এবং বহু পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছেন। যেসব পুলিশ সদস্য খুনি হাসিনা সরকারের আজ্ঞাবহ হিসেবে পুলিশ বাহিনীকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে তারা প্রায় সবাই আজ গা ঢাকা দিয়ে আছে।


তিনি বলেন, নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের জীবন আজ বিপন্ন। এই ক্রান্তিলগ্নে আমরা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করে বিবেকের তাড়নায় তাড়িত হয়ে ঢাকায় অবস্থানরত বেশকিছু সংখ্যক সদস্য গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে এক জরুরি বৈঠক করা হয়।

তবে সমিতির বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বহু চেষ্টা করেও তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।


এমতাবস্থায় সহজেই অনুমিত হয় যে, পতিত স্বৈরাচারের দোসর হিসেবে জনরোষ এড়াতে তারা আত্মগোপন করেছেন। তাই পুলিশের এই কঠিন দুঃসময়ে অধস্তন পুলিশ সদস্যদের কাছে সঠিক বার্তা পৌঁছানোর লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে আগের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৩৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যনিবাহী কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ পরিদর্শক আব্দুল্লাহেল বাকী আরো বলেন, বর্তমান সমিতির যোগ্য নেতৃত্বে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নবগঠিত কার্যনিবাহী কমিটি মনে করে, কর্মবিরতি আহ্বানের মাধ্যমে তারা দেশবিরোধী গভীর ষড়যন্ত্রমূলক কাজে লিপ্ত রয়েছে। পুলিশ জনগণের সেবক।

দেশ ও জনগণের জানমাল রক্ষার স্বার্থে পুলিশ সদা কর্তব্যরত। আমরা এহেন দায়িত্বজ্ঞান বর্জিত কাজ সম্পূর্ণরূপে বেআইনি ও ভিত্তিহীন বলে ঘোষণা করছি।
নতুন বিজয়ের এ আনন্দ যাতে কোনোভাবেই ম্লান না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি আকর্ষণপূর্বক জনআকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে স্ব-স্ব দায়িত্ব পালন করার জন্য অধস্তন সব পুলিশ সদস্যকে উদাত্ত আহ্বান করা যাচ্ছে।

নতুন কমিটির নেতারা জানান, নিরীহ, নিগৃহীত সাধারণ পুলিশ সদস্যদের রক্ষায় সর্বস্তরের জনগণকে সর্বাত্মক সহযোগিতা দেওয়ার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানানো যাচ্ছে। আমরা আশা করি, শিগগিরই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জনবান্ধব নতুন পুলিশ নেতৃত্ব নবযাত্রা শুরু করে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন। আমরা আরও ঘোষণা করছি যে, গণধিকৃত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর