শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ০৭:৪৫ পিএম, ২০২৫-১০-২৮
মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে চুরি হওয়া মালামালসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টায় অভিযান চালিয়ে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি এম আবদুল হালিম। একই দিন বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার আসামিরা হলেন : দিনাজপুর জেলার পারবর্তীপুর থানার বাবু পাড়া এলাকার পরিতোষ রায়ের ছেলে পংকজ রায় (২৭), খলিলপুর দাসপাড়া এলাকার ডালিম চন্দ্র দাসের ছেলে সীমান্ত দাস (২২), বোচাগঞ্জ থানার জয়ন্তাপাড়া এলাকার মো. সোলেমান আলীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৯) ও নড়াইল জেলার নড়াইল থানার মাগুরা এলাকার আব্দুল হালিমের ছেলে রিয়াজল ইসলাম (২৮)। এসময় তাদের কাছ থেকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জিনওয়ান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চোরাই হওয়া ৪টি গোল্ডবাট্টি (সীষা) জব্দ করা হয়। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বলেন, সোমবার (২৭ অক্টোবর) রাতে জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের একটি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চুরি হওয়া মালামালসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের ঝিলংজা মৌজায় চলমান বিডিএস জরিপের তসদিক কার্যক্রম নিয়ে সম্প্রতি বিভিন্ন মাধ্যমে নান...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited