বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কক্সবাজার ডিসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্কতা জারি

মোঃ জহির উদ্দিন, কক্সবাজার :    |    ০৪:২৭ পিএম, ২০২৫-১২-০৯

কক্সবাজার ডিসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্কতা জারি

হোয়াটসঅ্যাপে কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নজরে আসার পর এ নিয়ে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ 'DC Cox’s Bazar'-এ একটি পোস্টের মাধ্যমে এই সতর্কতা জারি করা হয়।
পোস্টে বলা হয়, জেলা প্রশাসক কক্সবাজারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ এবং সতর্ক থাকার অনুরোধ করা হয়।
ওই পোস্টে উল্লেখ করা হয়, বিশেষ সতর্কতা, জেলা প্রশাসক, কক্সবাজারের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করার চেষ্টা করা হচ্ছে৷ এ ধরনের কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেওয়া হলো। সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।
পোস্টে আরও বলা হয়, প্রতারণা চক্রের সদস্যরা হোয়াটসঅ্যাপে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছে বার্তা পাঠিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি কোনো বার্তা বা নির্দেশনা কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে দেওয়া হয় না।
এ ধরনের সন্দেহজনক বার্তা পেলে তা উপেক্ষা করা এবং প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনকে জানানোর আহ্বান করা হয়েছে।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

কুড়িগ্রামে বিএনপির ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত


বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

বাড়ছে পানি, ৫ জেলায় বন্যার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত


পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

পশ্চিমাঞ্চল রেলওয়ে : লাভের আশায় ১১টি ট্রেন ইজারা দেবে রেল

আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত


ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

ড্রোনে অপরাধী, ক্যাম্পাসে ইয়াবা: নতুন চ্যালেঞ্জের মুখে পুলিশ

নিজস্ব প্রতিবেদক : পুলিশের একাংশের পুরোনো ও অচল যানবাহন, পুলিশের অবস্থান নজরদারিতে অপরাধীদের ড্রোনের ব্যবহার এবং মে...বিস্তারিত


বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

বিরোধীদলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদ মন্ত্রী

আমাদের বাংলা ডেস্ক : : লক্ষ্মীপুর প্রতিনিধি : প্রথমদিন থেকেই বিরোধীদল প্রতিমুহূর্তে সরকারি দলকে অসহযোগিতা করার কারণেই ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর