বাংলাদেশ   মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৩:০১ পিএম, ২০২৫-১১-২৪

বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, চুনা কারখানা গুড়িয়ে দিল তিতাস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মোবাইল কোর্টের অভিযানে ব্যাপক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত চলা এ অভিযানে প্রায় ৫০০-র বেশি ডাবল চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় কুতুবপুর ইজিসিডি-৪১২ পাওয়ার প্লান্টের পাশের একটি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় এবং কেওডালা স্টেশন এলাকা থেকে প্রায় ২ কিলোমিটার জুড়ে আরও ৪০০-র বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস। অভিযানটি নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসিন কবির, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনারের নেতৃত্বে পরিচালিত হয়। তিতাসের বন্দর জোনের ম্যানেজার প্রকৌশলী জাহিন আমির খান এবং তার টিম পুরো অভিযানে অংশ নেন। তিতাস কর্তৃপক্ষ জানায়, বন্দরে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ সংযোগ যেখানেই পাওয়া যাবে সেখানেই তাৎক্ষণিকভাবে উচ্ছেদ করা হবে। একই সঙ্গে অবৈধ বিতরণ লাইনের উৎসে কিলিং ক্যাপিং করে ভবিষ্যতে পুনরায় সংযোগ নেওয়ার সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। তিতাস কর্মকর্তারা আরও বলেন, রাষ্ট্রের মূল্যবান সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান চলমান থাকবে এবং কেউ অবৈধভাবে সংযোগ নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

গাছের শিকড়ে বন্দি সরকারি গাড়ি

মোঃ আরফান উদ্দীন : দূর থেকে দেখলে মনে হবে ছোট্ট কোনো ঝোপঝাড়ে ঢাকা পরিত্যক্ত বনভূমি। কাছে গেলেই চোখে পড়ে মরিচা ধরা গাড়...বিস্তারিত


খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

খুন-ছিনতাই-অপরাধে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক : একদিকে কুমিল্লায় ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ ১৩ বছরের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, অন্যদিকে খুলনায় ‘...বিস্তারিত


ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

ইঞ্জিন সংকটে চট্টগ্রামের পণ্যবাহী ট্রেন, রাজস্ব হারাচ্ছে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক : ইঞ্জিন সংকটে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন গন্তব্যে পণ্যবাহী ট্রেন চলাচল অনেকটা কমে গেছে। একসময় চ...বিস্তারিত


ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

ইসির নিরপেক্ষতা নিয়ে চিন্তিত এনসিপি, ভোট নিয়ে নতুন সংশয়

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সরকারের সমন্বয়হীনতার ...বিস্তারিত


চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর