বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

ভূমিহীন মুক্ত হলো কালীগঞ্জ: ২২ ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর

ভূমিহীন মুক্ত হলো কালীগঞ্জ: ২২ ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:০৫ পিএম, ২০২৩-০৩-২২

ভূমিহীন মুক্ত হলো কালীগঞ্জ: ২২ ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর

কালীগঞ্জ (গাজীপুর)প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ৩য় পর্যায়ে ৪র্থ ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমি ও গৃহহীন ২২টি পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়েছে। বুধবার (২২ মার্চ) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ এ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়।  

ইউএনও মো. আসসাদিকজামান জানান, জমিসহ ২২টি ঘর নিয়ে এ উপজেলা ১৪৯টি ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্থান্তর করা হলো। আর এই হস্থান্তরের মধ্যে দিয়ে এ উপজেলা মুক্ত হলো ভূমিহীন।

তিনি আরো জানান, কালীগঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ১ম পর্যায়ে জাঙ্গালিয়া ইউনিয়নের পুনসহি মৌজায় ০.১৮ একর জমিতে ০৯টি, তুমুলিয়া ইউনিয়নের সোম মৌজায় ০.১৪ একর জমিতে ০৭টি এবং বক্তারপুর ইউনিয়নের ব্রাক্ষ্মগাঁও মৌজায় ০.১৮ একর জমিতে ০৯টি ঘরসহ মোট ২৫টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদানের মাধ্যমে এ উপজেলায় কার্যক্রম শুরু হয়। পরে ২য় পর্যায়ে বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর মৌজায় ০.৪০ একর জমিতে ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর প্রদান করা হয়। প্রকল্পের ৩য় পর্যায়ে তুমুলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর মৌজায় ২.০৮ একর জমিতে ১০৪টি ভূমিহীন পরিবারকে একত্রে বসবাসের সুযোগ করে দেওয়া হয়।

ইউএনও আরো জানান, দুই কামড়া বিশিষ্ট রান্না ঘর, বারান্দা ও টয়লেটসহ পাকা ঘর প্রস্তুত করা হয়েছে। প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে সাবমারসিবল পাম্প ও পানির ট্র্যাংকি বসানো হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য আলাদা করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, এর আগে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার, দক্ষিণ রাজনগর, বক্তারপুর ইউনিয়নের বক্তারপুর ও ব্রা²নগাঁও এলাকায় ২য় ধাপের ১য় পর্যায়ে ৪৫ জন ও ২য় পর্যায়ে ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। নতুন ৩৭ জনসহ এ উপজেলায় ১২৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহহীনের তালিকায় অন্তর্ভূক্তি করা হয়েছে বলেও জানান তিনি। তবে তালিকাভূক্ত নতুন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর এলাকায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনের সঞ্চালনায় এ সময় ভূমি ও গৃহহীনের ঘর হস্থান্তর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যাস মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ইউসুফ হাবীব, কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারাজানা তাসলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান, সমবায় কর্মকর্তা মীর্জা ফারাজানা শারমিন, উপকারভোগী অলিল মিয়া, সাথী আক্তার প্রমুখ।

এ সময় উপজেলা প্রকৌশলী মো. বেলাল সরকার, উপজেলার বিভিন্ন দফতর প্রধানসহ হ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত


কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

কুড়িগ্রাম সীমান্তে ২২ বিজিবির বিশেষ অভিযান: ৮ লাখ ৫১ হাজার টাকার ভারতীয় গবাদিপশু, গাঁজা ও চোরাচালানী মালামাল আটক

আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম  জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত


বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত


চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামে আবাসিক হোটেলে মিলল স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

চামড়ার বাজার: সংকট, সিন্ডিকেট ও সম্ভাবনার সমীকরণ

আবদুল্লাহ মজুমদার : : ঈদের সকাল গড়িয়ে দুপুর নামতেই দেশের অলিগলি, গ্রামের উঠোন আর শহরের মোড়ে মোড়ে জমতে থাকে কোরবানির পশুর...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর