শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ১১:৩২ এএম, ২০২১-০৫-২২
সীতাকুণ্ডের শীতলপুরে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
শনিবার (২২ মে) সকাল ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-আতিকুর রহমান (২৭) ও আব্দুল খালেক (৫০)।, দুর্ঘটনায় আহত মহসিন (২৩), সজীব (৩০), আলম (৩০), নবীন (৪০) ও বাবুল (৩৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, ট্রাক দুর্ঘটনায় আহত ৭ জনকে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ৫ জনের মধ্যে মহসিন ও আলমের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মরদেহ দুটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited