বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

দুর্দান্ত মেসি-নেইমার, প্রথম ম্যাচেই গোল উৎসব পিএসজির

স্পোর্টস ডেস্ক :    |    ১১:০৭ এএম, ২০২২-০৮-০৭

দুর্দান্ত মেসি-নেইমার, প্রথম ম্যাচেই গোল উৎসব পিএসজির

  একাই জোড়া গোল করলেন লিওনেল মেসি; এছাড়া সতীর্থ নেইমার জুনিয়রকে দিয়ে করালেনও এক গোল। অন্যদিকে নেইমার নিজে আবার অবদান রাখলেন সতীর্থদের তিন গোলে।

  তাদের এমন উজ্জ্বল পারফরম্যান্সে ভর করে ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুম বিশাল জয় দিয়ে শুরু করলো পিএসজি।
শনিবার রাতে ক্লেহমোঁকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্টরা। মেসি ও নেইমার ছাড়াও গোলের স্বাদ পেয়েছেন আশরাফ হাকিমি ও মার্কুইনোস।  

  মাত্র নবম মিনিটেই নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। পাবলো সারাবিয়ার ক্রসে বল মেসির পায়ে পৌঁছায়। এরপর দারুণ ফ্লিকে বল নেইমারের দিকে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড; দারুণ এক কোণাকুণি শটে বল জালে জড়িয়ে দেন ব্রাজিলিয়ান তারকা।

  স্বাগতিক ক্লেহমোঁর জালে দ্বিতীয় গোলটি আসে হাকিমির নৈপুণ্যে। ২০তম মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে প্রতিপক্ষের পেনাল্টি অঞ্চলের সামনে বাড়িয়ে দেন নেইমার; সেখানে থাকা মরক্কান মিডফিল্ডার দারুণ শটে বাকি কাজ সারেন।  

  প্রথমার্ধের ৩৯তম মিনিটে ব্যবধান তিন গুণ করেন মার্কুইনোস। এবার নেইমারের ফ্রি-কিক থেকে পোস্টের সাত গজের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন পিএসজি অধিনায়ক।

  দ্বিতীয়ার্ধেও চলে পিএসজির আগ্রাসন। তবে অনেকটা সময় প্যারিসিয়ানদের ঠেকিয়ে রাখে ক্লেহমোঁ। কিন্তু ৮০তম মিনিটে ফের তাদের রক্ষণের দেয়াল ভেদ করেন মেসি-নেইমার। এবার মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের দিকে বাড়িয়ে দিয়ে নিজে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

  ৮৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান মেসি। এবার লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে পাঠিয়ে দেন তিনি।  বাকি সময় ক্লেহমোঁ কোনো জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।  

রিটেলেড নিউজ

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

বাংলাদেশ বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে তিন পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবু...বিস্তারিত


কে জয় করবেন গোল্ডেন বুট

কে জয় করবেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। ট্রফির পাশাপাশি সমান উত্তেজনা তৈরি হয়েছে গোল্ডেন বুট নিয়েও। ...বিস্তারিত


মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

মার্তিনেজকে বিদায় দিল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক : : বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের দুই দিনের মধ্যেই কোচ রবার্তো মার্তিনেজের সঙ্গে পথচলার ইতি টানল ...বিস্তারিত


সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

সেমির আগে নিষেধাজ্ঞার শঙ্কায় ১৭ ফুটবলার!

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সামনে রেখে বড় দুশ্চিন্তায় শেষ আটে ওঠা দলগুলো। কেননা সেমিফাইনাল...বিস্তারিত


ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

ফ্রান্স ম্যাচের আগে সাইবারিকে হারাল মরক্কো

স্পোর্টস ডেস্ক : : ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে মরক্কো। তবে ফ্রান্সের বিপক্ষে ম...বিস্তারিত


ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

ফ্রান্সের আবেদন খারিজ, ওলিসের হলুদ কার্ড বহাল

স্পোর্টস ডেস্ক : : ফিফা বিশ্বকাপে প্যারাগুয়ের বিপক্ষে পাওয়া হলুদ কার্ড বাতিলের জন্য ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ)...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর