বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে চেয়ারম্যান পদে পিতা-পুত্রের মনোনয়নপত্র দাখিল

চন্দনাইশ প্রতিনিধি :    |    ০৬:৪১ পিএম, ২০২১-১২-১১

চন্দনাইশে চেয়ারম্যান পদে পিতা-পুত্রের মনোনয়নপত্র দাখিল

চন্দনাইশে চেয়ারম্যান পদে পিতা-পুত্রের মনোনয়নপত্র দাখিল

পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পিতা-পুত্র মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ডা. মোহাম্মদ আরিফ উদ্দিনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন। বরকল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান দ্বিতীয়বারের মতো দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেন। পাশাপাশি তার ছেলে বরকল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাশেদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। পিতা-পুত্র একই পদে মনোনয়ন দাখিল করলেও শেষ পর্যন্ত পিতা-পুত্র প্রতিদ্বন্দ্বিতা করবেন কি-না এ বিষয়ে উপজেলার সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা। 
 
জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি পদে থাকার পরেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে জানতে চাইলে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, নিজের ও পরিবারের সুখের দিকে না তাকিয়ে সারাজীবন দলের জন্য নিজেকে উজাড় করে দিলাম। সামান্য চেয়ারম্যান পদের জন্য দলের কাছে আবেদন করে প্রত্যাখাত হওয়ায় মনে খুব কষ্ট পেয়েছি। দলের জন্য আমার মত এতো ত্যাগ আর কোনো রাজনৈতিক কর্মী তার দলের জন্য করেছে কিংবা করতে পারে বলে আমার মনে হয় না। আমার প্রতি এভাবে অবিচার করাটা সমীচীন হয় নাই। তৃণমূল থেকে কেন্দ্রে পাঠানো তালিকায় বর্তমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার নামটি এক নাম্বারে থাকার পরেও দলীয় মনোনয়ন না পাওয়াটা দুঃখজনক।
তিনি আরও বলেন, যখনই আমাকে দলীয় মনোনয়ন দেওয়া হয় নাই তখনই আমি ধরে নিয়েছি যে আমার রাজনৈতিক জীবন এখানেই শেষ। হয়তো বা আর কয়েক বছর বাঁচবো, শেষ বয়সে এসে দল থেকে এমন প্রতিদান পাবো কল্পনাও করি নাই।
অপরদিকে তার ছেলে ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আরাফাত রহমান রাশেদের নিকট জানতে চাইলে তিনি বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর জনগণই সিদ্ধান্ত নিবে নির্বাচন করবো কি করবো না।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ আবু আহমদ চৌধুরী বলেন, নৌকার প্রশ্নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার কর্মীরা কখনো আপোষ করে না। এই নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে দলীয় প্রার্থীর বিপক্ষে যারা প্রার্থী হিসেবে থাকবেন বা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন, তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মুঠোফোনে যোগাযোগ করা হলে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, দলীয় মনোনয়ন না পেয়ে চন্দনাইশের বিভিন্ন ইউনিয়নে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদেরকে বুঝিয়ে শুনিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আহবান জানানো হবে। যদি তারা আহবানে সাড়া না দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

ফ্যাসিস্ট সরকারের দুর্নীতির কারণে গ্রামাঞ্চলের সড়কের খুব বেশি উন্নয়ন হয়নি: সংসদে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারে...বিস্তারিত


স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

স্বাধীন সাংবাদিকতায় সাংবাদিকদের এখন প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফ...বিস্তারিত


জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

জুলাই গণহত্যার বিচার যেন প্রতীকী না হয়: সিপিবি

নিজস্ব প্রতিবেদক : জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথ...বিস্তারিত


কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

কোনো দলের কাছে ওথ না রাখতে ইসির প্রতি এনসিপির আহ্বান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনকে স্বকীয় সত্তা বজায় রেখে এবং কোনো দলের কাছে ওথ (প্রতিশ্রুতি) না রাখার আহ্বান জানাল ...বিস্তারিত


শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

শিক্ষাখাতের ব্যয়ভারের একটি অংশ সরকারকে বহন করতে হবে: নুর

নিজস্ব প্রতিবেদক : শিক্ষা ব্যবস্থাকে সর্বজনীন করার পাশাপাশি এ খাতের ব্যয়ভারের একটি অংশ নির্দিষ্ট লেভেল পর্যন্ত সর...বিস্তারিত


যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২৬ সালে কোনো নির্বাচন নাই

নিজস্ব প্রতিবেদক : যারা জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য ২০২৬ সালে কোনো নির্বাচন নাই বলে হুঁশিয়ার করে দিয়েছেন বাং...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর