শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০২:৩০ পিএম, ২০২১-১১-২৪
জিতে গেলেই নিশ্চিত হয়ে যেতো দ্বিতীয় রাউন্ডের টিকিট। বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঘরের মাঠে জয়ের পাল্লাই ছিল ভারী। কিন্তু পারলো না জাভি হার্নান্দেজের নতুন বার্সেলোনা, পয়েন্ট খুইয়ে এখন প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় তারা। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে বেনফিকার সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সেলোনা। পুরো ম্যাচেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে তারা, করেছে অন্তত ১৪টি আক্রমণ, লক্ষ্য বরাবর ছিল তিনটি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল। গ্রুপপর্বে বেনফিকার সঙ্গে প্রথম সাক্ষাতের ম্যাচে ০-৩ গোলে হেরেছিল বার্সা। এবার ঘরের মাঠে সুযোগ পেয়েও প্রতিশোধ নিতে পারলেন না মেমফিস ডিপাই, সার্জিও বুসকেটস, ফ্রেংকি ডি ইয়ংরা। বার্সাকে হতাশায় ডুবিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে বেনফিকা। ই গ্রুপে পঞ্চম রাউন্ড শেষে পূর্ণ ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বায়ার্ন মিউনিখ। তাদের দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত। সমান ম্যাচে এক ড্রয়ে এক পয়েন্ট নিয়ে তলানিতে এরই মধ্যে বিদায় ঘটে যাওয়া ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভ। ফলে লড়াই এখন বার্সা ও বেনফিকার মধ্যে। পাঁচ ম্যাচ শেষে বার্সেলোনার সংগ্রহ ৭ পয়েন্ট, সমান ম্যাচে বেনফিকার পয়েন্ট ৫। তাই বলে বার্সা এগিয়ে রয়েছে ভেবে স্বস্তিতে থাকার সুযোগ নেই। কেননা দুই দলেরই গোল ব্যবধান সমান (-৪)। শেষ ম্যাচে বার্সার প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ আর বেনফিকা খেলবে কিয়েভের বিপক্ষে। এই ম্যাচে বেনফিকা জিতলে হয়ে যাবে ৮ পয়েন্ট। অর্থাৎ বায়ার্নের বিপক্ষে বার্সেলোনার সামনে জয়ব্যতীত আর কোনো পথ খোলা নেই। উড়তে থাকা বায়ার্নের বিপক্ষে কী করবে জাভির নতুন বার্সা, সেটিই দেখার।
স্পোর্টস ডেস্ক : : চেন্নাইয়ে আগে ব্যাটিং করে এই আসরে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে কানাডা। ৪ উইকেটে তারা করেছিল ১৭৩ রা...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফু...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আমিনুল হক। নত...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : দল কঠিন সময় পার করলেও অভিজ্ঞদের ওপর আস্থা রাখছেন পাকিস্তানের স্পিনার উসমান তারিক। নামিবিয়ার বিপক...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালেই আইপিএলে কোচিংয়ের প্রস্তাব পেলেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। র...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited