শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:১৪ পিএম, ২০২৬-০৭-০৯
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ের পালি হিলে নিজের বাড়িতেই ছিল ঘরোয়া আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য, ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতার আগের দুই পক্ষের সন্তানরা। এরই মধ্যে আলোচনায় এসেছে আমির ও গৌরীর বিয়ের আংটিটি। বিশেষ এ আংটিটি নাকি তৈরি করেছেন ১৩১ কারিগর। আর এটি বানাতে নিয়েছেন ২৫৬ ঘণ্টারও বেশি সময়। আংটিটি ‘কুইন’ নামের এক প্রতিষ্ঠান তৈরি করেছে। আংটির কেন্দ্রে বসানো হয়েছে মাদাগাস্কার থেকে সংগ্রহ করা অত্যন্ত বিরল প্রাকৃতিক রুবি। সোনার মুকুট সদৃশ একটি কাঠামোর ওপর রুবিটি বসানো। আরো রয়েছে ৪০টি হীরা। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদন থেকে জানা যায়, এ মানের রুবি সংগ্রহ করতেই সময় লেগেছে তিন মাস। কারণ বিশ্বের মাত্র দশমিক ১ শতাংশেরও কম রুবি এমন বিরল হয়ে থাকে। উল্লেখযোগ্য বিষয় হলো গৌরীর জন্য আমিরের তৈরি করানো এটিই প্রথম বিশেষ গহনা নয়। চলতি বছরের শুরুতে গৌরীকে ব্রাজিল থেকে সংগ্রহ করা বিরল অ্যাকোয়ামেরিন পাথর ও ৪০টি প্রাকৃতিক হীরা বসানো আরেকটি আংটি পরতে দেখা যায়। সেটিও ছিল আমিরের উপহার।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : পাহাড়-প্রকৃতির অপূর্ব দেশ নেপাল। সম্প্রতি দেশটির কিছু নৈস্বর্গিক জায়গায় ভ্রমণ করেছেন অভিনেত্রী ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited