বাংলাদেশ   বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬  

শিরোনাম

শাপলা কলির ডিজাইন পাইনি, নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না : নাসীরুদ্দীন পাটওয়ারী

৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৩৪ পিএম, ২০২৫-১১-২৩

শাপলা কলির ডিজাইন পাইনি, নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, নির্বাচন কমিশন থেকে শাপলা কলির ডিজাইন পায়নি। আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। রোববার (২৩ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমাদের দল গঠনের পরে রেজিস্ট্রেশনের জন্য সব পেপার সাবমিট করার পরে আমাদের প্রত্যেকটা দলীয় অফিসে হয়রানি করা হয়েছে। বিভিন্ন সংস্থার যারা ব্যক্তিবর্গ রয়েছেন, তারা সেখানে যারা ভাড়া দিয়েছিল, তাদের ডিস্টার্ব করেছিল। মাঠ পর্যায়ে তাদের হুমকি থেকে শুরু করে পারিবারিক হেনস্তা পর্যন্ত করেছিল। প্রতীকের ক্ষেত্রে আমাদের তারা জুতার তলা ক্ষয় করেছে। কিন্তু শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে দেশের পরিস্থিতি বিবেচনায় আমরা শাপলাকলি মার্কা নিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা আমাদের শাপলা কলির যে ডিজাইনটা এটা এখনো পাইনি। আমরা নির্বাচনী প্রচারণার কাজে নামতে পারছি না। এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। তিনি আরও বলেন, জুলাই সনদ এবং সংস্কার প্রক্রিয়া ঐকমত্য কমিশন থেকে আদেশ বাস্তবায়ন পর্যন্ত আমাদের একটা জার্নি ছিল। আমরা বলেছিলাম, সংস্কার বিচার তারপরে হলো নির্বাচন। সংস্কারের কার্যক্রম একটা প্রক্রিয়ায় গিয়েছে। এখন আমাদের রাজনৈতিক দলগুলোর ওপরে এটা বাস্তবায়ন কীভাবে আমরা করব? তাদের কমিটমেন্ট ইস্যু এবং বিচারের জায়গায় শেখ হাসিনার রায় হয়েছে। আমরা গতকালকে মিছিল করেছিলাম যে তার রায়টা যেটা হয়েছে এটা বাস্তবায়ন প্রক্রিয়ায় সরকারকে যাওয়ার জন্য। আমরা এই দুইটা প্রক্রিয়ার শেষ করে, ইলেকশন প্রসেসে যাচ্ছি। আমরা যে কমিটমেন্টটা দিয়েছিলাম সেই কমিটমেন্টটা আমরা রেখেছি। আগামীতে ইনশাআল্লাহ সংসদে গিয়ে জনগণকে যে কমিটমেন্টগুলো সেগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করার প্রচেষ্টা চালাবো। ২৪ গণঅভ্যুত্থানের চেতনা বিক্রি করা হচ্ছে? এমন প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মুক্তিযুদ্ধ হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায়বিচার। এই তিনটি চেতনা থেকে মুক্তিযুদ্ধকে শুধু আওয়ামী লীগ নিজের পকেটস্থ করেছিল। ফলে চেতনা অর্থ খারাপ না, স্পিরিট জিনিসটা খারাপ না, যদি সাম্য, মানবিক, মর্যাদা এবং ন্যায়বিচারের ভিত্তিতে একটি দেশ আমরা গড়তে পারতাম, তাহলে আজকে ২০২৪ এ এসে আমাদের ২০০০ শহীদ হতো না। তেমনিভাবে যারা কুলি, মজুর শ্রমিক আমাদের শিক্ষার্থী ভাইয়েরা রাজপথে এসে রক্ত দিয়ে ছিলেন। তারা একটা স্পিরিটের জন্য রক্ত দিয়েছিলেন। তাদের স্পিরিটটা ছিল বাংলাদেশে একটা নিউ সেটেলমেন্ট হবে। বাংলাদেশে একটা সোশ্যাল কন্টাক্ট হবে। বাংলাদেশের পলিটিক্যাল কালচার যেটা রয়েছে সেটার পরিবর্তন হবে। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আর কোনো ব্যক্তি বা পরিবার করতে পারবে না। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা নারীদের জন্য একটি সুন্দর সমাজ তৈরি করব। এই অভ্যুত্থানের স্পিরিট ছিল আমাদের যারা মিডিয়া সেক্টরে ভাইয়েরা কাজ করছেন তাদের জন্য আমরা সুন্দর এনভায়রনমেন্ট সৃষ্টি করে দেব। তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের যারা লড়াইটা করেছিল তাদের সংসদে যাওয়াটা অপরিহার্য। এই জন্য আমরা যারা ভালো ক্যান্ডিডেট তাদের ঘোষণা করব। আজকে তাদের ভাইভা শুরু হবে। তারা শাপলা কলি মার্কা নিয়ে সংসদে যাবে। তারা আপনাদের যে স্পিরিট গুলো রয়েছে, আমরা সংসদে গিয়ে সত্যিকার অর্থে বাস্তবায়ন করবো। বিচার বিভাগ স্বাধীন নয় জানিয়ে তিনি বলেন, আমরা বিচার বিভাগ স্বাধীন করতে চাই। এটা গণঅভ্যুত্থানের চেতনা। যেই চেতনাগুলার কথা বলি আমরা সেগুলো যদি সত্যিকার অর্থে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারি, তাহলেই ভবিষ্যৎ যে বাংলাদেশের স্বপ্নটা আমি আপনি দেখি সেটা আমাদের গঠন করা সম্ভব। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচন কমিশনে যারা আওয়ামী লীগ ছিল, তাদের তারা রিমুভ করে নাই। প্রশাসনে যারা আওয়ামী লীগ ছিল তাদের এখনো রেখে দিয়েছে। প্রস্তাবনা উঠেছিল দলীয় বিবেচনায় বিভিন্ন জায়গায় প্রশাসনিক নিয়োগ না দিয়ে স্বচ্ছ একটা প্রক্রিয়ার মধ্যমে দেওয়া। আমাদের প্রশাসনের যিনি এখন হেড এই কার্যক্রমটা ইউনূস স্যার হাতে নিয়েছেন। আমাদের যে রাজনৈতিক কালচার রয়েছে, সেই দলগুলোকে বিভিন্নভাবে আগে যেভাবে ডিজিএফআই থেকে শুরু করে বিভিন্ন সংস্থা ব্যবহার করে হুমকি-ধামকি দিয়ে বিভিন্ন অ্যালায়েন্সে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সেভাবেই এখন এই প্রক্রিয়াগুলো চলমান রয়েছে। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, আমরা একটা রেভলেশনারি ফোর্স হিসেবে কাজ করেছিলাম। আমরা এখন ডেমোক্রেটিক প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি। কিন্তু এই ডেমোক্রেটিক প্রক্রিয়ায় আমরা যখন তরুণদের নিয়ে যাচ্ছি। তিনি বলেন, আজকে আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের ১০টা বোর্ড রয়েছে। প্রত্যেকটা বোর্ডে ১০ জন করে মেম্বার রয়েছেন। আমাদের এই পর্যন্ত ১ হাজার ৪৮৪ আবেদন ফর্ম দিতে সক্ষম হয়েছি। আমাদের প্রতি আসনে গড়ে পাঁচজন করে প্রার্থী রয়েছেন। আমরা অনলাইন এবং অফলাইন দুটি প্রক্রিয়ায় ফর্ম ছেড়েছিলাম। আমাদের অফলাইনে ৭৬১ জন ফর্ম নিয়েছে। আমাদের অনলাইনে ৭২৩ জন ফর্ম নিয়েছিলেন। সুতরাং আমরা আজকে তাদের ভাইভা শুরু করেছি। আমাদের যারা বিভাগীয় সম্পাদক আপনারা জানেন তাদের নিয়ে আমরা বসেছি। এখানে ১০টা সাংগঠনিক বিভাগ আমরা করেছি।

৩০০ আসনে এনসিপির ১৪৮৪ মনোনয়ন ফরম বিক্রি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এখন পর্যন্ত সারা দেশের ৩০০টি আসন থেকে সর্বমোট ১৪৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন।  রোববার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এই তথ্য জানান। তিনি বলেন, দেশব্যাপী ১০টি বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হচ্ছে। তাদের সবাইকে পর্যায়ক্রমে এই মতবিনিময়ে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।  দেশ বদলাবে নতুন নেতৃত্বে এই স্লোগানকে ধারণ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাথে মতবিনিময়ের আয়োজন করেছে। আজ সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। প্রতিদিন রাত ৯ টা পর্যন্ত চলবে। দুইদিনব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠান শেষ হবে আগামী ২৪ নভেম্বর।  রাজধানীর শাহবাগে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীত পাশের শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এই মতবিনিময় অনুষ্ঠিত হচ্ছে। মতবিনিময়ের মাধ্যমে মনোনয়নপ্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, রাজনৈতিক দর্শন, সাংগঠনিক সক্ষমতা এবং জনগণের সঙ্গে তাঁদের সংযোগ- এসব বিষয়ের উপর ভিত্তি করে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই চূড়ান্ত প্রার্থী নির্বাচনের প্রাথমিক ধাপ সম্পন্ন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এনসিপি আশা করছে, স্বচ্ছ, উন্মুক্ত ও নীতিনিষ্ঠ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষায় সক্ষম যোগ্য নেতৃত্ব নির্বাচন করা সম্ভব হবে। এনসিপির সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা: তাসনিম জারা, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন,  ঢাকা বিভাগের সাংগঠনকি সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন, এনসিপির নির্বাচন পরিচালনা মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম।

রিটেলেড নিউজ

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

দেশে ফেরার নাটকে ১৩ বার ফেল করেছেন শেখ হাসিনা: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধা...বিস্তারিত


মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে ইসলামি দলগুলোর নারী শাখা

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে ইসলামি দলগুলোর নারী বিভাগ। জোটবদ্ধভাবে মাঠের আন্দোলন ও নির্বাচ...বিস্তারিত


পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত : শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দ...বিস্তারিত


জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

জুলাই বিপ্লব এখনো জীবিত, ম্যান্ডেট নির্যাতনের লাইসেন্স নয়: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক নির্বাচনের পর ভিন্নমতাবলম্বী ও স্বতন্...বিস্তারিত


ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল...বিস্তারিত


গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

গুলিস্তানে গেলে পকেটে ফোন-মানিব্যাগ থাকে না : নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর