শিরোনাম
আবদুল্লাহ মজুমদার : | ০৯:৩৯ পিএম, ২০২৪-১০-১১
বাকস্বাধীনতার পক্ষে কথা বলার মানুষ খুঁজে পাওয়া যায়নি ১৭ বছরে, কারণ স্বৈরশাসক জনগণের মুখে তালা লাগিয়ে দিয়ে রেখেছিলেন। তাদের বিরুদ্ধে গেলেই হামলা-মামলা ও গুম যেন নিত্যদিনের কাজ। সারাদেশে সাত শতাধিক মানুুষ গুম করেছে আওয়ামী সরকার। ৭৩ জন বিএনপির নেতাকর্মীকেও গুম করা হয়েছে তাদের আমলে। এ থেকে পরিত্রাণের জন্য গণঅভ্যুত্থানের এই বিপ্লবের বিকল্প আসলেই ছিলো না।
মানবাধিকার সংগঠন অধিকার এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত নাগরিক ও রাজনৈতিক অধিকার নিয়ে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আমাদের চট্টগ্রাম এর সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বলেন, গণমাধ্যমে এখনও ঘাপটি মেরে আছে স্বৈরশাসক এর প্রেতাত্মারা। তাদেরকে যতদিন বের করা যাবে না ততদিন গণমাধ্যমও স্বাধীনভাবে কাজ করতে পারবে না।
১১ অক্টোবর শুক্রবার বিকেল ৪ টায় চবি ব্যাচ -৩১ ক্লাব লিমিটেড হলে পিপলস একশ্যান পার্টির সভাপতি মো.সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিকারের ফোকাল পার্সন ওচমান জাহাঙ্গীর এর সঞ্চালনে আরো বক্তব্য রাখেন লেখক-গবেষক মুহাম্মদ কামাল উদ্দিন, সাংবাদিক তুষার মুজিব, জাতীয় নাগরিক কমিটির লায়ন মো.মোসলেহ উদ্দিন খান, আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা এ কি এম মোসলেহউদ্দীন, চট্টগ্রাম কম্প্লাইন্স এর প্রেসিডেন্ট নাজিম উদ্দিন সাগর, রাজনীতিবিদ ও সংগঠক হামিদুল হক চৌধুরী, মানবাধিকার কর্মী জহিরুল ইসলাম, রাজনৈতিক কর্মী শহীদুজ্জামান, গুম হওয়া সৈয়দ মোহাম্মদ আবু জাফরের সন্তান মোহাম্মদ জিসানুর রহমান, মুমিনুল হক আনিস, লেখক- সাংবাদিক নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, সমাজকর্মী হাজী শহীদুর রহমান খোকন, নোমান উল্লাহ বাহার, বাপ্পি সিকদার, কাইমুর রশিদ বাবু, এবং অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক-সাংবাদিক ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited