শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:১৩ পিএম, ২০২৫-১২-০৭
পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, অনৈতিক চর্চা শিক্ষা ব্যবস্থাকেও প্রভাবিত করে। যার ফলে শিক্ষার মান খারাপ হয় এবং ঝরে পড়ার হার বাড়ে। সেই সাথে অবৈধ আয়ে পরিচালিত রাজনীতি স্বাভাবিকভাবেই চাঁদাবাজি ও শক্তির প্রদর্শনকে উৎসাহিত করে বলেও জানান তিনি। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন ভবনে আয়োজিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) আয়োজিত বার্ষিক উন্নয়ন সম্মেলনের উদ্বোধনী সেশনে ‘গণতন্ত্র ও উন্নয়ন’ শীর্ষক মূল নিবন্ধ উপস্থাপনকালে এ মন্তব্য করেন তিনি।
ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, জুলাইয়ের অস্থিরতার পর দেশের প্রধান জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করা। স্বাধীনতার পঞ্চাশ বছর পরও আমরা এখনও বাধ্য হচ্ছি গণতান্ত্রিক ব্যবস্থার ভেতরে থেকেই উন্নয়নকে প্রধান করে দেখতে– এটি অত্যন্ত দুঃখজনক।
বিনিয়োগ পরিবেশ সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, কয়েকটি সূচক উন্নত হলেই সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ উন্নত হয় না। রাজনীতি ও আমলাতন্ত্রে সদিচ্ছা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সদিচ্ছা ও প্রতিশ্রুতি ছাড়া সংস্কার বাস্তব ফল বয়ে আনতে পারে না।
তিনি বলেন, রাজনীতিতে অবৈধ ভাড়া বা সুবিধা নেওয়ার প্রবণতা (রেন্ট-সিকিং) শুধু আইন দিয়ে দমন করা যায় না। কোনো দেশ এত দরিদ্র নয় যে তার জনগণের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। সম্পদের অভাব মূল সমস্যা নয়—আমাদের ঘাটতি সদিচ্ছার।
পরিকল্পনা উপদেষ্টা বলেন, টেকসই উন্নয়ন ও ন্যায়সংগত অগ্রগতি নিশ্চিত করতে রাজনৈতিক আন্তরিকতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা এবং সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited