শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:২৫ পিএম, ২০২২-০২-০৬
বাংলাদেশ সচিবালয়ে কর্মপরিবেশ ঠিক রাখতে সব মন্ত্রণালয় ও বিভাগকে ৪টি নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি উচ্চ সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। মাত্র ১৭ দশমিক ৫৩ একর জমিতে ১১টি বড়-ছোট ভবন ও ৬টি ক্যান্টিন রয়েছে।
গুরুত্বপূর্ণ ব্যক্তি, কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সভায় আগত সদস্য ও দর্শনার্থীসহ প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ প্রতিদিন সচিবালয়ে গমনাগমন এবং ৪ থেকে ৬ হাজার যানবাহন সচিবালয়ে প্রবেশ করে। এ কারণে সচিবালয়ে কাজকর্ম নির্বিঘ্ন করতে চারটি নির্দেশনা দিয়েছে সরকার।
নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে- সচিবালয়ের চার পাশে এবং ভেতরে বিভিন্ন ভবনের দেওয়ালে কোনো তোরণ, স্ট্যান্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন, লিফলেট স্থাপন বা ঝুলানো যাবে না। সচিবালয়ে কর্মরত সব উপসচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের মাইক্রোবাস মুক্তাঙ্গন বা বায়তুল মোকাররমে থাকা নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশনের পার্কিংয়ে অবস্থান করতে হবে। এসব কর্মকর্তার গাড়ি সচিবালয়ের ভেতরে ঢুকবে না।
এ ছাড়া মন্ত্রী-প্রতিমন্ত্রী এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে থাকা প্রটেকশনের গাড়ি কোনোক্রমেই সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের বাইরের পূর্ব দিকে এসব গাড়ি পার্কিং করতে হবে। স্টিকারবিহীন কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের সামনের রাস্তা অর্থাৎ আব্দুল গণি সড়কে কোনো রিকশা বা ভ্যান চলাচল করবে না।
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম প্রতিনিধি: দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে পরিষ্কার-পরিচ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৃষ্টিপাত বেড়ে নদ-নদীর পানি সতর্কসীমায় পৌঁছালে দেশের পাঁচ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। শনি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : রাজশাহী প্রতিনিধি : পশ্চিমাঞ্চল রেলওয়ের ১১টি ট্রেন ইজারা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে চারটি ট্রেনের দর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited