শিরোনাম
ষ্টাফ রিপোর্টার : | ১০:১৭ পিএম, ২০২৪-০২-২৯
মীরসরাই উপজেলার মধ্যম তালবাড়িয়া এলাকায় ২৯ ফেব্রুয়ারি (বৃহঃস্পতিবার) রাত ২টায় মীরসরাই থানার সহযোগীতায় কৃষি জমির মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এবিষয়ে অভিযান পরিচালনাকারী সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান 'দৈনিক আমাদের বাংলা'কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে মধ্যম তালবাড়িয়া এলাকার রেললাইনের নিকটে পাহাড়ের মাটি কেটে নিকটস্থ ইটভাটায় পরিবহনের সময় ৯নং মীরসরাই ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড়ের স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন (৩০), মো: মোসলেম উদ্দিন (২৫),(এক্সাভেটর মালিক), সোহরাব হোসেন (২১),(এক্সাভেটর চালক), ০৩ (তিন) জন'কে আটক করা হয়। পরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার বিষয়টি স্বীকার করলে অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন মেম্বার'কে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনের দায়ে ১৫ ধারা মোতাবেক ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মো: মোসলেম উদ্দিন ও সোহরাব হোসেন কে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তিনি আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক ডেস্ক : : মধ্যবর্তী নির্বাচনের পর পরই ইরানে ফের হামলা শুরু করার যে ঘোষণা দিয়েছিলের যুক্তরাষ্ট্রের প্রেসিডà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটলেও তরুণ প্রজন্মের রাষ্ট্র মেরামতের আকাঙ্ক্ষà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মুগদা থানার সাইফুল হত্যা মামলায় তথ্য গোপন করে নিম্ন আদালতের একই আদেশের বিপরীতে তিনবার à¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited