শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি : | ০৭:২২ পিএম, ২০২০-০৮-১৮
রাজবাড়ীতে নানা আয়োজনে সাবেক গণপরিষদ সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেনের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রাজবাড়ী জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের আয়োজনে গতকাল মঙ্গলবার বিকালে প্রথমে শোক র্যালী বের করা হয়। শোক র্যালীটি রাজবাড়ী শহরের প্রধান সড়ক হয়ে মরহুমের বাসভবনস্থ কবর জিয়ারত করে একই স্থানে এসে শেষ হয়। এরপর দলীয় কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মরহুম কাজী হেদায়েত হোসেনের পুত্র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাব, যুগ্ম-সাধারণ সম্পাদক এডঃ শফিকুল আজম মামুন, উপ-দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নূর মোহাম্মদ ভুঁইয়া, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ উজির আলী শেখ, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আবু বককার খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ মরহুম কাজী হেদায়েত হোসেনের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন। সবশেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন রাজবাড়ীর ২৮ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান। রাজবাড়ী জেলা ও পৌর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীরা কর্মসূচীতে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited