বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মেয়রের পদত্যাগের আল্টিমেটাম, সিএমপির দায় এড়ানোর বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানে এনসিপির সংবাদ সম্মেলন

চট্টগ্রাম ব্যুরো :    |    ০৫:৫৮ পিএম, ২০২৬-০১-১৯

মেয়রের পদত্যাগের আল্টিমেটাম, সিএমপির দায় এড়ানোর বিজ্ঞপ্তি প্রত্যাখ্যানে এনসিপির সংবাদ সম্মেলন

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং আসন্ন জাতীয় নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের অবিলম্বে পদত্যাগ দাবি করেছে দলটি।
সোমবার নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি নেতারা অভিযোগ করেন, সম্প্রতি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের জারি করা বিজ্ঞপ্তিতে ৩৩২ জন চিহ্নিত সন্ত্রাসীকে নগরীতে প্রবেশ না করতে এবং এলাকা ত্যাগের পরামর্শ দেওয়া হলেও এটি আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল অবস্থান নয়। বরং এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে বলে দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, যদি সিএমপির কাছে সন্ত্রাসীদের নাম, পরিচয় ও অবস্থান আগে থেকেই জানা থাকে, তাহলে তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন—এ প্রশ্নের উত্তর চট্টগ্রামবাসী জানতে চায়।
এনসিপির ভাষ্য অনুযায়ী, আইনের শাসনের অর্থ সন্ত্রাসীদের এলাকা পরিবর্তনের সুযোগ দেওয়া নয়; বরং তারা যেখানেই থাকুক, তাদের খুঁজে বের করে গ্রেপ্তার করাই আইনের শাসনের প্রকৃত অর্থ।
এনসিপি চট্টগ্রামসহ সারা দেশের সকল চিহ্নিত সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে জানায়, অন্যথায় আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থী, ভোটার ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে দলটি।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে ডা. শাহাদাত হোসেনের বহাল থাকা নিয়েও আপত্তি তোলা হয়। এনসিপি নেতারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী সাংবিধানিক পদ। অথচ ওই পদে বহাল থেকেও তিনি বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
তাদের দাবি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার চারটি সংসদীয় আসনেই বিএনপির প্রার্থী থাকায় একজন দলীয়ভাবে সক্রিয় ব্যক্তি মেয়র পদে বহাল থাকলে নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বজায় থাকবে না। এতে নির্বাচন ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করতে ইতোমধ্যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলম নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। একই বাস্তবতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনকেও পদত্যাগ করতে হবে।
এনসিপি নেতারা দাবি করেন, মেয়র ডা. শাহাদাত হোসেন আগামী ২৫ তারিখ বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য সমাবেশের সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। একজন সক্রিয় রাজনৈতিক দলের নেতা হয়ে মেয়র পদে বহাল থাকলে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই।
তারা বলেন, চলতি মাসের ২৭ তারিখ মেয়রের মেয়াদ শেষ হওয়ার আগে এবং ২২ তারিখ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার প্রেক্ষাপটে চট্টগ্রামের নির্বাচনী পরিবেশ স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে হলে অবিলম্বে তার পদত্যাগ অপরিহার্য।

রিটেলেড নিউজ

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

চতুর্থবারের মতো খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স, মিলল প্রায় ৮৯ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত


অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

অর্থনৈতিক ঝুঁকিতে দেশ, ঋণ ১১৩ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত


জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

জুলাইয়ের দুই হত্যা মামলা: অভিযুক্ত হাসিনাসহ ৫৫, অব্যাহতির সুপারিশ ১৬১ জন

নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত


গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় : দুর্যোগ ও ত্রাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত


দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

দাম বেড়েছে সব ধরনের ফিডের, চাপে খামারিরা

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত


জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

জ্বালানি সংকট বৈশ্বিক পরিস্থিতির কারণে, সরকারের সৃষ্টি নয়: রিজভী

আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর