শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৫:০৪ পিএম, ২০২১-০৮-০১
গাজীপুর শ্রীপুর উপজেলায় শনিবার রাতে পারভেজ (৩৮) নামে এক যুবক র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। উপজেলার হয়দেবপুর এলাকায় র্যাবের সাথে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। র্যাব জানায় নিহত পারভেজ গাজীপুর শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর এলাকার মো: কালু শেখের ছেলে, র্যাব আরো জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার সাতচুঙ্গী এলাকায় মাদক বেচা কেনা হচ্ছে, র্যাব-১ এর সদস্যরা শনিবার রাত ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। মাদক ব্যবসায়ীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে র্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করে। এসময় পারভেজ গুলিবিদ্ধ হয়ে মাটিতে পরে যায়। পরে গুলিবিদ্ধ পারভেজকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মূত ঘোষণা করে। র্যাব ঘটনাস্থল থেকে গুলিসহ একটি পিস্তল এবং বেশ কিছু ইয়াবা উদ্ধার করে। শ্রীপুর থানার ওসি খোন্দকার ইমাম হোসেন জানান নিহত পারভেজের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক : অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে স্...বিস্তারিত
শফকত সাদিয়া আহমেদ : মালয়েশিয়ায় বন্ধ থাকা শ্রমবাজারকে অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পুনর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের ফলে তৈরি পোশাকের রপ্তানি আয় এবং নতুন কাজের আদেশ কমে যাওয়ায় এর নেতিবাচ...বিস্তারিত
আমাদের বাংলা : : বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপরাধী শনাক্তকরণ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তথ্য গোপনের অভিযোগে এক আইনজীবীকে ৫ লাখ টাকা জরিমানা করাকে কেন্দ্র করে শুনানিতে প্রধান বিচারপতি জ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited