শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৯:০৮ পিএম, ২০২২-১১-১২
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত হয়ে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। মূলত ট্যাঙ্কার বিস্ফোরণের পর ভুক্তভোগীরা আগুনে পুড়ে মারা যান। শুক্রবার ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। খবর এপির।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-মধ্য নাইজেরিয়ায় একটি পেট্রোল ট্যাঙ্কার বিধ্বস্ত এবং এরপর বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত হয়েছেন দেশটির পুলিশ জানিয়েছে।নাইজেরিয়ার পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, গত বৃহস্পতিবার রাতে কোগি প্রদেশের ওফু কাউন্সিল এলাকায় একটি প্রধান সড়কে ট্যাঙ্কারটির ব্রেকে ত্রুটি দেখা দেয় এবং হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে একপর্যায়ে ট্যাঙ্কারটির সংঘর্ষ হয়। এতে সেখানে বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়।
কোগি পুলিশ কমান্ডের উইলিয়াম ওভি আয়া বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িটি ‘পথে বহু গাড়িকে পিষ্ট করে’ এবং নিহতদের সবাই আগুনে পুড়ে মারা গেছেন। নাইজেরিয়ার ফেডারেল রোড সেফটি কর্পসের বিসি কাজিম বলেছেন, দুর্ঘটনায় আরও কিছু মানুষ আহত হয়েছেন। দুর্ঘটনার পর রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সড়ক নিরাপত্তা কর্মীরা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করার জন্য কাজ করছেন বলে কাজিম জানিয়েছেন।
নাইজেরিয়ার বেশিরভাগ প্রধান সড়কে এই ধরনের দুর্ঘটনাগুলো এতটাই সাধারণ যে, দেশটি এসব দুর্ঘটনা রোধ করার জন্য নতুন ব্যবস্থা চালু করেছে। গত সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় কোগিতে ১০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited