শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৩:২৩ পিএম, ২০২৬-০২-১২
ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর উপজেলা ও মধুখালী উপজেলার দুটি কেন্দ্র থেকে দুজন প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতে তাদের প্রত্যাহার করে রাতেই নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের অনুপ্রবেশের অভিযোগে তাদের প্রত্যাহার করেন ফরিদপুরের রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন, ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন ও ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের গাজনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসা কেন্দ্রের জাহিদুল ইসলাম। আল আমিন অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার এবং জাহিদুল ইসলাম মধুখালী সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন, হিতৈষী উচ্চবিদ্যালয়ে, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের প্রভাষক সোহানুর রহমান ও আশাপুর সিনিয়র দাখিল মাদ্রাসায় মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ তথ্য নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, আশাপুর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহিদুল ইসলাম জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইলিয়াস মোল্লার সাথে কেন্দ্রের একটি কক্ষে দেখা করেন। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কেন্দ্রের সামনে অবস্থান নিলে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। অন্যদিকে, হিতৈষী স্কুল কেন্দ্রে রাতের আঁধারে প্রিসাইডিং অফিসারের সঙ্গে গোপন বৈঠক করেন জেলা জামায়াতের শুরা সদস্য প্রফেসর বিল্লাল। এ নিয়ে হট্টগোল হলে তাকে অব্যাহতি দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited