শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৫:৩৯ পিএম, ২০২৫-১২-১৭
ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলকে (নর্থ-ইস্ট) বিচ্ছিন্ন করার হুমকি অব্যাহত থাকলে নয়াদিল্লি বেশিদিন চুপ থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, গত এক বছর ধরে ওই দেশ (বাংলাদেশ) থেকে বারবার বক্তব্য আসছে যে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোকে আলাদা করে বাংলাদেশের অংশ করা উচিত। তবে ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পারমাণবিক শক্তিধর এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বাংলাদেশ কীভাবে এমনটা ভাবতে পারে? এটা নিয়ে ভাবাও ভুল, কিন্তু বাংলাদেশের মানুষের চিন্তাভাবনায় সমস্যা আছে।’মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। খবর– হিন্দুস্তান টাইমস। আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয় এবং কোনোভাবেই বাংলাদেশকে খুব বেশি সহায়তা দেওয়া ঠিক নয়। তিনি বলেন, ‘আমাদের অবশ্যই বাংলাদেশকে শিক্ষা দিতে হবে। তারা যদি এমন আচরণ করতে থাকে, তবে আমরা চুপ করে বসে থাকব না।’ এদিকে শুধু হাসনাত আবদুল্লাহ নন, এসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও ভারতকে নিয়ে এমন মন্তব্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘ভারতের স্বাধীনতা ও সার্বভৌমত্বও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ফলে তাদের সাবধান থাকতে হবে।’ অন্যদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘ভারত যদি মনে করে হাসিনা ও ওসমান হাদির ঘাতকদের আশ্রয় দিয়ে তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হবে, তা কোনো দিন হবে না।’
আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited