বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাকিস্তানের বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৪৪ পিএম, ২০২৫-০৫-০৮

পাকিস্তানের বিভিন্ন শহরে ২৫টি ভারতীয় ড্রোন ভূপাতিত

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই ভারতের ২৫টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।  
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, পাকিস্তান সশস্ত্র বাহিনী সফলভাবে ২৫টি ইসরায়েলি-নির্মিত হারপ ড্রোন  ভূপাতিত করেছে।
এসব ড্রোনকে প্রতিহত করতে— টেকনিক্যাল (সফট-কিল) এবং অস্ত্রভিত্তিক (হার্ড-কিল) উভয় ধরনের প্রতিরক্ষা কৌশল ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানায়।
পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ভারতের পাঠানো ইসরায়েলি তৈরি হারপ ড্রোনগুলো করাচি ও লাহোরসহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় প্রবেশ করে। এসব ড্রোনের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, ভারতীয় ড্রোনগুলো বারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করছে... এই নগ্ন আগ্রাসনের জন্য ভারতকে চড়া মূল্য দিতে হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের তৈরি হারপ ড্রোন ব্যবহার ভারতের হতাশা ও আতঙ্কের বহিঃপ্রকাশই। ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে পড়ে থাকা এসব ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করা হচ্ছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি।
এর আগের দিন বুধবার ভোরে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়। দুই সপ্তাহ আগে কাশ্মীরে এক হামলায় ২৬ জন নিহত হন, ভারতের দাবি এ ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে।
ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা প্রতিক্রিয়ার হুমকি দেয়। একইসঙ্গে তারা দাবি করে, ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এই ঘটনার ফলে দক্ষিণ এশিয়ায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে আরও বড় ধরনের সামরিক সংঘাতের শঙ্কা তৈরি হয়েছে।

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর