শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৭:০৮ পিএম, ২০২৩-০৩-০৫
পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তাঁরাপাড়া জগদলে ‘সত্য পণ বিদ্যাপীঠের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।। সত্যপণ বিদ্যাপীঠের শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান ও এড. তসলিম উদ্দীন। পঞ্চগড় শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানটি মুখরিত করে তোলেন। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি।এলাকার শিশু কিশোরদের স্বাস্থ্য, শিক্ষা,ব্যায়াম নিশ্চিত করার লক্ষ্যে এই প্রতিষ্ঠান করা হয়েছে বলে জানান, সত্যপণ বিদ্যাপিঠের প্রতিষ্ঠাতা পরিচালক সিদ্ধাচার্য ইউরী বজ্রমুনি। সত্য পণ করো ধারণ, আগাও সত্যপথে, ভয় যেন ভয় পায়, তোমায় রুখিতে এই প্রতিপাদ্যে প্রতিষ্ঠানটিতে মূলত ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক স্কুল শেষে অর্থাৎ বিকাল ৩ টা থেকে বিনামূল্যে নৈতিকতা, খেলাধুলা ও ব্যায়াম শেখানো হবে। চৌদ্দ (১৪) জন শিশু শিক্ষার্থী নিয়ে কার্যক্রমে সুচনা করা হলো সত্যপণ বিদ্যাপিঠের।উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের যে লক্ষ ও উদ্দেশ্য তা বাস্তবায়িত হলে এই এলাকার যুব সমাজ বিপথে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। সুন্দর সমাজ বিনির্মানে এরকম প্রতিষ্ঠান গড়ে তোলায় প্রতিষ্ঠানের পরিচালক মহোদয়কে সবাইকে ধন্যবাদ জানান তিনি।
আমাদের বাংলা ডেস্ক : : অভিজ্ঞ ব্যাংকার মিজ মেহের সুলতানা পদোন্নতি পেয়ে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের (বিএ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ১৯৪৭ সালের ১৫ আগস্ট। সারা ভারত যখন স্বাধীনতার আনন্দে মেতে উঠেছে, তখন মুর্শিদাবাদের মানুষের কাছে স...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : ইসলামী ব্যাংককে ঘিরে অস্থিরতা কোনোভাবেই কমছে না। গত রোববার আবারও ইসলামী ব্যাংকের প্রধান কার্যাল...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : কুড়িগ্রাম জেলা প্রতিনিধি : কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দুই মাস দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত স...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম নগরের ফয়’স লেক চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে মোহাম্মদ রিপন ও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited