শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৬:৪৭ পিএম, ২০২৬-০৬-১৬
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি উচ্চ বিদ্যালয়ে কর্মক্ষেত্রে গিয়ে মারা গেলেন প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের মতো প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা নিজ বিদ্যালয়ে দায়িত্ব পালনের উদ্দেশে এসেছিলেন এবং কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি মেঝেতে পড়ে যান।
তার সহকর্মীরা, শিক্ষকরা তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করে।
মারা যাওয়া প্রধান শিক্ষক প্রশান্ত চাকমা বাঘাইছড়ি ইউনিয়নের নিউলাল্যঘোনা গ্রামের বাসিন্দা ও তেজেন্দ্র বিকাশ কার্বারির ছেলে।
চিকিৎসকদের ধারণা স্ট্রোকের কারণে মারা গেছেন তিনি।
উগলছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিরো কুমার চাকমা বলেন, ‘সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের অফিসকক্ষে হাজিরা খাতায় সই করতে যাই।
এ সময় দেখতে পাই, হেড স্যার মাটিতে পড়ে আছেন। আমি সবাইকে ডেকে আনি সঙ্গে সঙ্গে। এরপর শিক্ষকেরা মিলে তাকে একটি টমটমে (থ্রি-হুইলার) বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে প্রধান শিক্ষকের লাশ তার গ্রামের বাড়ি নিউলাল্যঘোনায় নিয়ে যাওয়া হয়েছে।’
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত মেডিকেল অফিসার (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, সকাল সাড়ে ৯টায় প্রশান্ত চাকমাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে এর আগেই তিনি মারা যান। প্রাথমিকভাবে স্ট্রোকের কারণে মৃত্যু হয়েছে-এমন ধারণা করা হচ্ছে।
আমাদের বাংলা ডেস্ক : : গাইবান্ধা প্রতিনিধি পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা বাড়াতে গà¦...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদমে বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা, জনসাধারণের নির্বিঘ্ন à...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আব্দুল হালিম সরদার, গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের হাজু ক্বà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২২ জনকে গ্রেপ্ত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : আবদুস সালাম। বরুড়া কুমিল্লা : কুমিল্লার বরুড়ায় জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে ২১ দিনব্যাপী পোশাক তৈর...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited