বাংলাদেশ   বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬  

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৩:৪৮ পিএম, ২০২১-০৪-২০

 যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্কতা

 

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে ভারতে। সপ্তাহখানকে ধরে প্রায় প্রতিদিনই ভাঙছে দৈনিক আক্রান্ত-মৃত্যুর রেকর্ড। এই অবস্থায় অপরিহার্য না হলে মার্কিন নাগরিকদের ভারতে না যাওয়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।

মার্কিন স্বাস্থ্য সংস্থাটির জারি করা বিজ্ঞপ্তিতে ভারতের করোনা পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে। সিডিসি’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের বর্তমান পরিস্থিতিতে পুরোপুরি টিকা নেয়া পর্যটকদেরও করোনার নতুন ধরনে আক্রান্ত হওয়ার এবং সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়েছে। সে জন্য পর্যটকদের এখন যেকোনও কারণে ভারত ভ্রমণ এড়িয়ে চলা উচিত।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি কারও ভারতে যেতেই হয়, তাহলে ভ্রমণের আগে অবশ্যই টিকার সব ডোজ নিতে হবে। এছাড়া পর্যটকদের অবশ্যই মাস্ক পরা, অন্যদের থেকে ছয় ফুট দূরত্ব বজায় রাখা, ভিড় এড়িয়ে চলা এবং হাত ধোয়া উচিত। ভারতে করোনা পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় যুক্তরাষ্ট্র পর্যটকদের শুধু সতর্ক করলেও এক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে ভারত সফর বাতিল করেছেন। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন, করোনার নিয়ন্ত্রণহীন সংক্রমণের কারণে আগামী শুক্রবার থেকে কোনও ভারতীয় নাগরিক যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না। সম্প্রতি যুক্তরাজ্যে শতাধিক রোগীর শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন শনাক্ত হওয়ার পর এই ব্যবস্থা নিল ব্রিটিশ প্রশাসন। তবে ভারত থেকে কোনও ব্রিটিশ নাগরিক যুক্তরাজ্যে ফিরলে তাকে এই নিষেধাজ্ঞার আওতায় পড়তে হবে না। সেক্ষেত্রে অবশ্য ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে।

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৭৬১ জন, যা দেশটিতে মহামারির দ্বিতীয় ঢেউয়ে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এদিন সেখানে নতুন করে ২ লাখ ৫৯ হাজার মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যায় বর্তমানে বিশ্বের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

রিটেলেড নিউজ

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

মার্কিন কংগ্রেসে রেকর্ড ৭ মুসলিম প্রার্থী বিজয়ী

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেট ও প্রতিনিধি পরিষদে জয় অর্জন করেছেন অন্তত সাতজন মুসলিম à...বিস্তারিত


‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

‘আমেরিকানরা বিরক্ত হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হবো’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে পড়লে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মারà...বিস্তারিত


মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি: সিনেটেও সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক : : যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির বড় ধরনà...বিস্তারিত


মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মেঘের দেশ চেরাপুঞ্জি: প্রকৃতির অপার সৌন্দর্য ও বিস্ময়ের এক অনন্য ভূখণ্ড

মিলন লস্কর, শিলচর (ভারত) : : মিলন উদ্দিন লস্কর  ভারতের উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়ি রাজ্য মেঘালয়। নামের অর্থ মেঘের আবাসভূমিà...বিস্তারিত


হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিকà...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অà¦...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপà¦...বিস্তারিত



সর্বশেষ খবর