শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৮ পিএম, ২০২৫-১২-০৫
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসে পৌঁছেছেন তার পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ (শুক্রবার) সকাল ১০টা ৪০ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, উনি ১০টা ৪০ মিনিটে বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে জুবায়দার।
জুবাইদা রহমান যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন তার শাশুড়ি খালেদা জিয়ার সার্বিক পরিস্থিতি তদারকি করতে এবং তার লন্ডন যাত্রায় সঙ্গী হতে। প্রায় দীর্ঘ ১৭ বছর পর গত মে মাসে একবার খালেদা জিয়ার সঙ্গে দেশে এলেও এবার অসুস্থ শাশুড়িকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য তার এই ঢাকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এদিকে জুবাইদা রহমানের ঢাকায় পৌঁছানোর খবর এলেও, খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে সৃষ্ট জটিলতা এখনো কাটেনি। এর আগে আজ সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, কাতারের আমিরের পক্ষ থেকে খালেদা জিয়াকে বহন করার জন্য বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি শুক্রবার আসার কথা ছিল, সেটি কারিগরি ত্রুটির কারণে আসছে না।
বিএনপি মহাসচিব জানান, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে। তবে যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতার ওপর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘ম্যাডামের শরীর যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখ উন্নত চিকিৎসার জন্য তিনি দেশ ছাড়বেন।’’
নিজস্ব প্রতিবেদক : সিলেট প্রতিনিধি : সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শেষে চতুর্থ দফায় পাওয়া গ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঋণের ‘উচ্চঝুঁকি’র দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশ। বিপুল পরিমাণ অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের সুদ পরিশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ী থানায় দায়ের করা দুই হত্যা মামলায় তদন্ত শেষে ক্ষমতাচ্যুত প্রধানমন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গ্রামীণ অর্থনীতিতে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় প্রাণচাঞ্চল্য এনেছে বলে মন্তব্য করেছেন দুর্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের বাজারে গবাদি পশু, হাঁস-মুরগি ও মাছের খাবার হিসেবে ব্যবহৃত সব ধরনের ফিডের দাম বেড়েছে। গত...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : দেশের চলমান গ্যাস ও জ্বালানি সংকট সরকারের নীতিগত ব্যর্থতার কারণে সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বিএ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited