বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:১২ পিএম, ২০২৬-০৭-০৯

মহারাষ্ট্রে বন্যা ভেসে গেল ৩ হাজার গ্যাস সিলিন্ডার

ভারতের মহারাষ্ট্র রাজ্যের রায়গড় জেলায় টানা ভারি বৃষ্টির মধ্যে বন্যার পানিতে একটি এলপিজি বটলিং প্ল্যান্ট থেকে প্রায় তিন হাজার গ্যাস সিলিন্ডার ভেসে যাওয়ার ঘটনা ঘটেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে পাতালগঙ্গা নদীতে হাজারো সিলিন্ডার ভেসে যেতে দেখা যায়।
কর্তৃপক্ষ জানিয়েছে, এইচপিসিএল (হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন লিমিটেড)-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টে প্রবল বর্ষণের কারণে সুরক্ষা দেয়াল ভেঙে পড়ে। এতে বন্যার পানি সরাসরি প্ল্যান্টে ঢুকে পড়ে এবং সেখান থেকে প্রায় ৩ হাজার গ্যাস সিলিন্ডার পানির স্রোতে ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে চলে যায়।
ঘটনার পর নদীর ওপর একটি সেতু থেকে বহু মানুষ ভেসে যাওয়া সিলিন্ডারের ভিডিও ধারণ করেন। প্রশাসনের আশঙ্কা, নদীতে ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনো গ্যাস থাকতে পারে, যা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।রায়গড়ের জেলা প্রশাসক কিশান জাভলে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, নদী বা আশপাশের এলাকায় কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া গেলে তা যেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ জন্য এইচপিসিএলের কার্যালয়, নিকটস্থ এইচপিসিএল ডিলার, খালাপুর তহসিল অফিস, সংশ্লিষ্ট তহসিল অফিস অথবা উপবিভাগীয় কর্মকর্তার (এসডিও) কার্যালয়ে সিলিন্ডার জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি সতর্ক করে বলেন, নদীতে ভেসে যাওয়া সিলিন্ডারগুলোতে গ্যাস রয়েছে কি না বা সেগুলো নিরাপদ অবস্থায় আছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তাই কৌতূহলবশত সিলিন্ডার সংগ্রহ করা, বাড়িতে নিয়ে যাওয়া কিংবা ব্যবহারের চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে।
গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর একটি রায়গড়ে বহু এলাকা প্লাবিত হয়েছে এবং নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
সূত্র: এনডিটিভি

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর