শিরোনাম
গজারিয়া প্রতিনিধি : | ০৭:০৭ পিএম, ২০২২-১০-১১
মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ মাছ শিকারে অভিযান চালিয়ে ৩ লক্ষ্য ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসময় তাদের কাছ থেকে অন্তত ১০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে মুন্সিগঞ্জের উপজেলা মৎস্য কর্মকর্তা ও বাংলাদেশ কোস্ট গার্ড এর যৌথ অভিযানে উপজেলার মেঘনা নদী সংলগ্ন বাটি বলাকী ও মেঘনা ব্রিজ এলাকায় এই অভিযান চালিয়ে ৩ লক্ষ্য ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল আলম বলেন, ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা। মা মাছ সংরক্ষণ অভিযান ও প্রজনন মৌসুমে ইলিশের বংশ বৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে সরকারের ঘোষণা অনুযায়ী গত ৭ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। অভিযান শেষে উদ্ধারকৃত কারেন্ট জাল আগুনে পুড়ে বিনষ্ট করা হয় এবং স্থানীয় অসহায় গরীবদের মাঝে মাছ বিতরণ করে দেওয়া হয়।
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফ : সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার হালুয়া কান্দি মফিজ উদ্দিন তালুকদার স্ম...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ বিগত সতেরো বছরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সকল রক্ত চক্ষুকে উপেক্ষা করে ...বিস্তারিত
মাহাদী বিন সুলতান, রাঙ্গামাটি: : সারাদেশের ন্যায় 'নৌযান শুমারি-২০২৬' সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটিতে অংশীজনদের নিয়...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সরকারি ...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি গভ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited