বাংলাদেশ   শুক্রবার, ৭ আগস্ট ২০২৬  

শিরোনাম

একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু

আমাদের বাংলা ডেস্ক :    |    ০৬:৫১ পিএম, ২০২৬-০২-০৫

একুশে পদক পাচ্ছেন আইয়ুব বাচ্চু

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী ও এলআরবি’র প্রতিষ্ঠাতা প্রয়াত আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হচ্ছে। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর তাকে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কিংবদন্তী এই শিল্পী বিদায় নেন মাত্র ৫৬তেই। ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান। এখন তার রুপালি গিটারটিও হয়তো রয়ে গেছে। সঙ্গে রেখে গেছেন- সেই তুমি, এক আকাশে তারা, ফেরারি মন, আমি বারো মাস, এখন অনেক রাত, রূপালী গিটারসহ অসংখ্য কালজয়ী গান। ১৯৮৩ সালে মাত্র ৬০০ টাকা নিয়ে ঢাকায় আসেন আইয়ুব বাচ্চু। এরপর কঠোর পরিশ্রমে নিজেকে গড়তে থাকেন। এক পর্যায়ে বাংলাদেশের ব্যান্ড সংগীতের অপ্রতিদ্বন্দ্বী এক তারকা হয়ে উঠলেন। আইয়ুব বাচ্চু যখন গিটার বাজাতেন, সেই সুর ঝলক দিয়ে উঠত শ্রোতাদের মনে। কনসার্টে একসঙ্গে এবির সঙ্গে কণ্ঠ মেলাতেন ভক্তরা। ‘এবি’ ছাড়াও ভক্তরা তাকে আরও এক নামে ডাকতেন ‘বস’। চট্টগ্রামের রক্ষণশীল পরিবারে জন্ম নেওয়া আইয়ুব বাচ্চুর সংগীত যাত্রা শুরু হয় মাত্র ১৬ বছর বয়সে। আশির দশকের শুরুতে তিনি যোগ দেন বিখ্যাত ব্যান্ড ‘সোলস’-এ। ১৯৮৯ সাল পর্যন্ত সোলসের সঙ্গে থেকে তিনি ‘সুপার সোলস’, ‘কলেজের করিডোরে’ ও ‘মানুষ মাটির কাছাকাছি’র মতো জনপ্রিয় অ্যালবামে কাজ করেন। ১৯৮৬ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’। ১৯৯০ সালে আইয়ুব বাচ্চু গড়ে তোলেন নিজের ব্যান্ড ‘এলআরবি’। ১৯৯১ সালে দেশের প্রথম ডাবল অ্যালবাম হিসেবে মুক্তি পায় ‘এলআরবি ১’ ও ‘এলআরবি ২’। সে বছর সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম হিসেবে পরিচিত হয় তার ‘কষ্ট’। নব্বই দশক থেকে আইয়ুব বাচ্চু জনপ্রিয়তা্র তুঙ্গে অবস্থান করে। কিন্তু এরপরও তেমন স্টারডর্ম কাজ করত না। সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে থেকেছেন এই কিংবদন্তী। এবার তার মরণোত্তর একুশে পদক পাওয়ার মাধ্যমে রাষ্ট্রের উচ্চ সম্মানে ভূষিত হলেন আইয়ুব বাচ্চু। 

রিটেলেড নিউজ

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিশ্বকাপের ফাইনালে তারকাবহুল হাফটাইম শো, পারফর্ম করবেন যারা

বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত


সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

সুহানার প্রথম সিনেমা ‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি রুপি, যে চমক থাকছে

বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত


৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

৭৮তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত


অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত


নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

নিজের বায়োপিকের ফার্স্ট লুক সৌরভের কোন স্মৃতি ফেরাল?

বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত


গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

গৌরীকে দেওয়া আমিরের আংটি তৈরি করেছেন ১৩১ কারিগর!

বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর