বাংলাদেশ   রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

একমুখী বিশ্বব্যবস্থার যুগ শেষ: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৪৫ এএম, ২০২২-০৬-১৯

একমুখী বিশ্বব্যবস্থার যুগ শেষ: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নিন্দা করে বলেছেন, ‘একমুখী বিশ্বের যুগের’ সমাপ্তি হয়েছে। শুক্রবার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে এ ঘোষণা দেন তিনি।
 
পুতিন বলেন, স্নায়ুযুদ্ধে জয় লাভের পর মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসাবে ঘোষণা করেছিল, যাদের কোনো দায়িত্ব নেই - শুধুমাত্র স্বার্থ। তারা সেই স্বার্থগুলিকে পবিত্র বলে ঘোষণা করেছে। তাদের সেই একমুখী আচরণই বিশ্বকে অস্থির করে তুলেছে।

সাইবার আক্রমণের কারণে পুতিনের ভাষণ শুরু করতে ৯০ মিনিটের বেশি দেরি হয়েছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, কনফারেন্সের সিস্টেমগুলো (ডিডিওএস) হামলার শিকার হওয়ায় ভাষণটি স্থগিত করা হয়েছিল। হামলার পেছনে কারা জড়িত তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।  

মঞ্চে উঠেই পুতিন যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্রদের তীব্র সমালোচনা শুরু করেন। পুতিন বলেন, পশ্চিমারা তাদের নিজস্ব বিভ্রমের ভেতর বাস করে। তারা মনে করে তারা জিতেছে। বাকি সবকিছু উপনিবেশ ... সেখানে বাসকারীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক।

রাশিয়ার অর্থনীতিকে আঘাত করার চেষ্টার জন্য পশ্চিমাদের দোষারোপ করেন পুতিন। তিনি মস্কোর ওপর নিষেধাজ্ঞাকে ‘পাগলামি’ এবং ‘বেপরোয়া’ বলে অভিহিত করেন।পশ্চিমাদের নিষেধাজ্ঞা এরই মধ্যে কোনো প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন পুতিন। তিনি বলেন, নিষেধাজ্ঞা তাদের জন্যই বেশি ক্ষতিকর যারা তা আরোপ করে।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের জেরে ইউরোপীয় ইউনিয়নের ৪০ কোটি ডলারের লোকসান হতে পারে বলে উল্লেখ করেন পুতিন। তার মতে, ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন তার রাজনৈতিক কর্তৃত্বও খুইয়েছে।

ভ্লাদিমির পুতিন আরও বলেন, ইইউ দেশগুলোতে মুদ্রাস্ফীতি বাড়ছে। নিষেধাজ্ঞার পরিণতিতে অসমতা কেবলই আরও বেড়ে যাবে। এই নিষেধাজ্ঞা দিয়ে ইউরোপের মানুষের বাস্তবিক স্বার্থের দিকটিকে একপাশে সরিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শক্ত মানুষ। যে কোনো চ্যালেঞ্জই আমরা মোকাবেলা করে চলতে পারি। রাশিয়া একটি শক্তিশালী এবং সার্বভৌম জাতি হিসেবে যাত্রা শুরুর সূচনালগ্নে প্রবেশ করছে। বর্তমান সময়ে ধরা দেওয়া ব্যাপক সুযোগ আমরা নিশ্চিতভাবেই কাজে লাগাব এবং আরও শক্তিশালী হব। পশ্চিমা কোম্পানিগুলোর সঙ্গে রাশিয়া কাজ করে যাবে বলেও জানান পুতিন।

 

রিটেলেড নিউজ

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

আমাদের বাংলা ডেস্ক : : কলকাতা প্রতিনিধি : কলকাতার প্রাণকেন্দ্র ফ্রি স্কুল স্ট্রিটের ঘটনার পর পুরো এলাকা এখনো থমথমে। চিক...বিস্তারিত


বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

বাংলাদেশকে এভিয়েশন হাব করতে জাপানের সহযোগিতা চান পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের লক্ষ্যে জাপানের সার্বিক সহযোগিতা চেয়েছে সরকার।...বিস্তারিত


আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আপনার নেতৃত্বেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল: তারেক রহমানকে ট্রাম্প

আমাদের বাংলা ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ‘খুব উজ্জ্বল ভবিষ্যৎ’ রয়েছে বলে অভিমত ব্যক্...বিস্তারিত


নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা আজও সমান প্রাসঙ্গিক

আমাদের বাংলা ডেস্ক : : শিলচর, ( আসাম) : কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিবেশী রাস্ট্র ভারতের অসম রাজ্যের  ...বিস্তারিত


মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ, ৫ বাংলাদেশিসহ গ্রেপ্তার ৬

আন্তর্জাতিক ডেস্ক : : ভারতের মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১১ কোটি রুপি মূল্যের ৬ দশ...বিস্তারিত


জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

জানিয়েছেন ট্রাম্পের বিশেষ দূত : যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর জানিয়েছে, বা...বিস্তারিত



সর্বপঠিত খবর

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

দশম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : : নোয়াখালীর বেগমগঞ্জের দশম শ্রেণির এক স্কুলছাত্রী (১৭) গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় সম্পৃক্তার অ...বিস্তারিত


সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

সৌদি আরবে  গাড়ির নির্দিষ্ট গতি  অমান্য করলে  ২ হাজার রিয়াল জরিমানা 

আন্তর্জাতিক ডেস্ক : : সৌদি ট্রাফিক কর্তৃপক্ষ জানিয়েছে যে, স্পীড লিমিট এর চাইতে অধিক গতিতে যানবাহন চালানো ব্যক্তিদের উপ...বিস্তারিত



সর্বশেষ খবর