শিরোনাম
গাইবান্ধা প্রতিনিধি : | ০৫:২১ পিএম, ২০২২-০৮-০২
সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের দাসবেকারি মোড়ে গেলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে এসে এক সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা: মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. শহিদুজ্জামান শহীদ, কৃষক দল জেলা সভাপতি মো. ইলিয়াস হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, বাবুল আহম্মেদ, ছাদেকুল ইসলাম নান্নু, রবিউল ইসলাম মনু, আবুল কালাম, শামসুল হক, আব্দুর রাজ্জাক ভুটটু, আবু বকর সিদ্দিক, ফরিদা ইয়াসমিন শোভা, জাকারিয়া আলম জিম প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণ মানুষের কথা বলার জন্য আব্দুর রহিম কর্মসুচিতে অংশ নিয়ে ছিলেন। এটা সরকার সহ্য না করতে পেরে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছে। এই হত্যাকা-ের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। সারাদেশে হত্যাকা-, গুম ও খুনের রাজনীতি বন্ধ করে বক্তারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জোর দাবি জানান।
অপরদিকে একই ঘটনায় ফুলছড়ি উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ মিজানুর রহমান, কুড়িগ্রাম :: সরকারি দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত কুড়িগ্রাম জেà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী : ৩/১১/২০২৬ খ্রিস্টাব্দ (১৮ই কার্তিক) রোজ মঙ্গলবার বিকাল ৩টায় চট্টগ্রà...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : নোবিপ্রবি প্রতিনিধি : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ম্যানেজমেন্ট ইনফর...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচিল ও...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়ে...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চন্দ্রকণায় অগ্নিকাণ্ডে ভà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited