শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৬:৩০ পিএম, ২০২৩-০৭-৩১
আজ বেলা ১টায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবীতে চট্টগ্রাম জেলা প্রশাসক এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক এর পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন জনাব আবদুল মালেক এ ডি সি(শিক্ষা ও আই সি টি) । শিক্ষক কর্মচারী ঐক্যজোট চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এম এ ছফা চৌধুরীর নেতৃত্বে স্মারক লিপি প্রদানকালে শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো নাসির উদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার উপদেষ্টা গোলাম রহমান, সচিব বাবু কমল কান্তি ভৌমিক, নির্বাহী সচিব মো সাইফুল ইসলাম চৌধুরী, মহিলা সচিব রোগন আরা বেগম, অর্থ সচিব মুহাম্মদ মুজিবুর রহমান, প্রচার সচিব মো জাহাঙ্গীর হোসেন,ফজলুল হক, ফটিকছড়ি উপজেলা সভাপতি মো: শাহজাহান সচিব মো: মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা সচিব আবদুর রহমান, মহিলা সচিব মমতাজ রোকসানা। আগামী ৩১জুলাইয়ের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয় করনের দাবী মেনে নেওয়ার জন্য স্মারক লিপিতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আহবান জানান। অন্যথায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ আগষ্ট সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের নিবন্ধন অধিদপ্তর ও দেশের বিভিন্ন রেজিস্ট্রি অফিসে এখনো একটি প্রভাবশালী সিন্ডিকেট সক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জালিল রাহিমি জাহানাবাদির সঙ্গে লিবার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মো. ইমরুল কায়েস: চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক :: : কবি নজরুল কলেজ প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগের দেশবি...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : ময়মনসিংহের গফরগাঁওয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুণগত মান উন...বিস্তারিত
আমাদের বাংলা ডেস্ক : : পটিয়াস্থ সৃজনশীল সাহিত্য গোষ্ঠী মালঞ্চ’র চার যুগপূর্তি উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিয...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited