শিরোনাম
আমাদের বাংলা ডেস্ক : | ০৯:০১ পিএম, ২০২৬-০৯-২১
মোঃ ছলিম উল্লাহ :গফরগাঁও ময়মনসিংহ
দেশের সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্য স্থাপনা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় এ কার্যক্রম বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি-২ শাখার ২৫ জুন ২০২৬ তারিখের এক সরকারি পত্রে এ তথ্য জানানো হয়। পত্রে বলা হয়েছে, ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (ডেসকো)-এর আওতাধীন ১৬৫টি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি স্বাস্থ্য স্থাপনা, আগ্রহী বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের লক্ষ্যে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োজিত করা হয়েছে।
নথি অনুযায়ী, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির ‘উদ্যোগ খ’-এর মডেল-৩-এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হবে। সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আগে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা, প্রতিষ্ঠান প্রতিনিধি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদনের বিধান রয়েছে।
এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
সরকারি নথিতে আরও উল্লেখ করা হয়েছে, ডেসকোর আওতাধীন নির্ধারিত প্রতিষ্ঠানগুলোতে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রম বাস্তবায়নে বিদ্যুৎ বিতরণ সংস্থা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের ওই পত্রটি সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রয়েছে।
সরকারি নথিতে পত্রটির স্মারক নম্বর ২৭.০০.০০০০.০০০.০৯৬.২২.০০০২.২৫.২৪ এবং তারিখ ২৫ জুন ২০২৬ উল্লেখ রয়েছে। পত্রটি স্বাক্ষর করেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সহকারী সচিব তাহমিলুর রহমান।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
আমাদের বাংলা : : উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে পূর্বঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করছেন চট্টগ্রাম প্রকৌশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক, গফরগাঁও (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামে অবস্থিত ডাক্তার খোক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited