শিরোনাম
সংকাদদাতা, সিরাজগঞ্জ: | ০৫:৩৫ পিএম, ২০২১-০৬-২৩
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগে চালক সোহেল রানা ও হেলপার আব্দুল ওয়াহাবকে আটক করেছে। মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে ট্রাকটিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডার মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় ট্রাক থেকে ওই তরুণীকেও উদ্ধার করা হয়। আটককৃত ট্রাকচালক সোহেল রানা (৩২) ও হেলপার আব্দুল ওয়াহাব বগুড়া জেলার বাসিন্দা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন জানান, সন্ধ্যার দিকে গণপরিবহন না পেয়ে গাজীপুরের চন্দ্রা থেকে বগুড়া যাওয়ার জন্য একটি ট্রাকে ওঠেন এক তরুণী। চন্দ্রা থেকে ছেড়ে টাঙ্গাইলের এলেঙ্গায় এলে ট্রাক থামিয়ে কৌশলে অন্য যাত্রীদের নামিয়ে দিয়ে শুধু ওই তরুণীকে নিয়ে ট্রাকটি বগুড়ার দিকে রওনা হয়। এ সময় সন্দেহ হলে ট্রাক থেকে নেমে যাওয়া ইউনুস আলী সুমন নামের এক যাত্রী ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। পরে রাত ৮টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা থেকে পুলিশ ট্রাকচালক সোহেল ও হেলপার ওয়াহাবকে আটক করে। এ সময় জিজ্ঞাসাবাদে ওই তরুণী তাঁকে ধর্ষণের অভিযোগ করেন ওই দুইজনের বিরুদ্ধে। ওসি আরও জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। বুধবার (২৩ জুন) সকালে ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে এবং আসামিকে আদালতে পাঠানো হবে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited